Saturday, June 20, 2026

সৌজন্যে করোনা, পেট চালাতে দেশি মদ বিক্রি খেলোয়াড়ের

Date:

Share post:

ক্রীড়া জগতে অত্যন্ত পরিচিত নাম। তাঁকে কুর্নিশ জানায় দেশের ক্রীড়ামহল। তিনি রাঁচির বিমলা মুণ্ডা। জাতীয় ক্যারাটে আইকন তিনি। কিন্তু ক্যারাটে রিং ছেড়ে কার্যত পথে বসেছেন তিনি। করোনার জেরে দেশি মদ বিক্রি করে দিন কাটছে তাঁর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

৩৪ তম জাতীয় গেমসে ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বিমলা। ২০১১ সালের সেই খেলায় জিতেছিলেন রূপো। ক্যারাটে খেলে বহু মেডেল পেয়েছেন তিনি। অক্ষয় কুমার আয়োজিত চতুর্থ কুডো কম্পিডিশনে বিমলা পেয়েছিলেন সোনা।

বিমলার এই সাফল্যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়খণ্ড সরকার। রাজ্য সরকার জানিয়েছিল ফেব্রুয়ারি মাসে যোগ দিতে পারবেন চাকরিতে। কিন্তু শেষ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোন চিঠি পাননি বিমলা। অন্যদিকে বাড়ির কাছেই আখার তৈরি করেই ক্যারাটে শেখাতেন বিমলা। কিন্তু করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় প্রশিক্ষণ। পেট চালাতে বিকল্প পথ খুঁজতে থাকেন তিনি। শেষমেষ বাধ্য হয়ে বসতে হয়েছে রাস্তায়।

আরও পড়ুন:ধোনির রেকর্ডের দিনেও লজ্জার হার চেন্নাইয়ের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...