Sunday, May 31, 2026

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন ৪ সদস্য, বিরোধীশূন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ

Date:

Share post:

পুজোর আগে ফের বিরোধী শিবিরে বড়সড় ফাটল ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের ৪ সদস্যকে ঘরে ফিরিয়ে এবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিরোধী শূণ্য করল ঘাসফুল শিবির। যে বিপ্লব মিত্রের সঙ্গে তাঁরা একবছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, সেই বিপ্লব মিত্রের হাত ধরে দলে ফিরলেন জেলা পরিষদের চার সদস্য। এর ফলে একুশের নির্বাচনের আগে যেমন শক্তি বাড়ল শাসক দলে, ঠিক একইভাবে ব্যাকফুটে চলে গেল বিজেপি শিবির।

লোকসভা নির্বাচনের পরে তৃণমূল ছেড়ে বিপ্লবের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন জেলা পরিষদ সদস্য মফিজুদ্দিন মিঞা, শঙ্কর সরকার, চিন্তামণি বিহা ও প্রতিভা মণ্ডল। মাঝে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ বিজেপি ছেড়ে নির্দল হিসেবে ছিলেন। বাকিরা বিজেপি থেকে অবশ্য দূরত্ব বজায় রেখেই চলছিলেন। তবে বিপ্লবের তৃণমূলে যোগদানের সময় কলকাতায় উপস্থিত ছিলেন শঙ্কর। এবার তাঁরা চার জন ফের তৃণমূলে ফেরায় জেলা পরিষদের ১৮ জন সদস্যই আনুষ্ঠানিকভাবে শাসকদলের হয়ে গেলেন।

শুধু এই চার সদস্য নয়, তাঁদের ব্লকস্তরের কয়েকশো রাজনৈতিক নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে জেলা সভাপতি গৌতম, বিপ্লব ছাড়াও দলের জেলা চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক প্রতুল মৈত্র উপস্থিত ছিলেন।

এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস বলেন, “যে সব সদস্য বিজেপিতে গিয়েছিলেন তাঁরা প্রত্যেকেই আবার ফিরে এলেন। জেলা পরিষদ এখন নিরঙ্কুশভাবে আমাদের দখলে এল। স্থায়ী সমিতি, কর্মাধ্যক্ষ নির্বাচন দ্রুত করা হবে।”

উল্লেখ্য, গত বছর ২৪ জুন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়-সহ মোট ১০ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও যোগদানের কিছু দিন পর থেকেই বিজেপিতে যাওয়া জেলা পরিষদের সদস্যরা একে একে তৃণমূলে ফিরে আসেন৷ অন্যদিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া চাপে পড়ে বিজেপি ছাড়ার কথা সাংবাদিক সম্মেলনে জানান তিনি। তবে সেই সময় তৃণমূলে না নেওয়ায় তিনি নির্দল হিসেবে নিজেকে ঘোষণা করেন। অন্যদিকে বিজেপিতে থেকে যান প্রতিমা মণ্ডল ও চিন্তামণি বিহা। অবশেষে বাকি তিন জেলা পরিষদের সদস্য যোগ দিল তৃণমূলে। এর সঙ্গে এদের হাত ধরে প্রায় ৩০০ জন বাম ও বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূলে। এদিন এই তিন জেলা পরিষদ সদস্যের হাত ধরে বিজেপি ছেড়ে প্রায় ৩০০ জন তৃণমূলে যোগদান করে। এর ফলে বর্তমানে জেলা পরিষদে বিজেপির কোনও সদস্য থাকল না। জেলা পরিষদের মোট ১৮ টি আসনে তৃণমূলের দখলে এল।

এবিষয়ে সদ্য তৃণমূল যোগদানকারী মফিজউদ্দিন মিয়া জানান, প্রথম থেকেই তিনি তৃণমূল দলটা করে আসছেন। মাঝে কিছুদিনের জন্য অন্য কোথাও ছিলেন। তবে সেই দলে যাওয়ার পরই দলের আসল আদর্শ ও নীতি বুঝতে পারেন। এরপর তিনি সেই দল ত্যাগ করেন। এরপর দীর্ঘ তিনি নির্দল হিসাবে ছিলেন। এবার সাধারণ মানুষের উন্নয়নের জন্য ফের তৃণমূলে যোগদান করলেন।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...