Wednesday, April 8, 2026

#বয়কটমোদিভাষণ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভাষণ বয়কটের ডাক

Date:

Share post:

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগেই তা বয়কটের ডাক ওঠে স্যোশাল মিডিয়া জুড়ে। মঙ্গলবার, সকালেই জানা যায়, সন্ধে ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডলে এই কথা নিজেই জানিয়েছিলেন মোদি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় #বয়কটমোদিভাষণ।

প্রায় লাখ খানেক বেশি টুইট করা হয় এই হ্যাশট্যাগ ট্রেন্ডে। যদিও এর মধ্যে কেউ কেউ শুধুমাত্র মজার ছলে, তো কেউ কটাক্ষের সুরে, আবার কেউ কেউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরের খোঁজে ডাক দিয়েছেন বয়কটের।

নোট বন্দি দিয়ে শুরু। তারপরে লকডাউনের বিভিন্ন পর্যায় যখনই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, তখনই জনজীবনে হঠাৎ করে নেমে এসেছে অভূতপূর্ব পরিস্থিতি। এর জেরে অধিকাংশ দেশবাসীর মধ্যে আতঙ্কও ছড়িয়েছে নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে। এই কারণেই হয়তো মঙ্গলবার সকালে যখন ভাষণের কথা জানানো হয় তখন তা বয়কটের ডাক দেন নেটিজেনরা। কারণ অতিমারির বিপর্যস্ত পরিস্থিতিতে আর কোন সমস্যা চাননি তাঁরা। অন্তত টুইটে সেই কথারই প্রকাশ।

আরও পড়ুন-ভোটের প্রচারেই মধ্যেই লালু-পুত্র তেজস্বীর কোলে এসে পড়ল জুতো! তারপর?

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...