Monday, April 6, 2026

শিলিগুড়িতে করোনা-অসুর বধে ‘ডাক্তার’ দেবী দুর্গা, ছবি শেয়ার করলেন শশী থারুরও

Date:

Share post:

“করোনা-টিকা পৌঁছে গিয়েছে শিলিগুড়িতে!” বাস্তবে নয়, শিলিগুড়ির এক মণ্ডপে ভ্যাকসিন হাতে করোনা-অসুরকে বধ করছেন চিকিৎসক দেবী দুর্গা৷ সন্তানরা করোনা- যোদ্ধা৷

করোনা-আবহেও উৎসবে মেতে উঠছে বাংলা৷ হয়তো এবারের পুজোর মূল প্রার্থনা, ‘করোনা থেকে মুক্তি দাও’৷ আর সেই ভাবনার সঙ্গে সমতা রেখেই এবার শিলিগুড়িতে দেবী দুর্গাকে চিকিৎসক সাজিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন এক শিল্পী। ফেসবুকে সেই ছবি শেয়ার হওয়ামাত্রই ভাইরাল৷ ছবি পৌঁছে যায় কংগ্রেস সাংসদ শশী থারুরের কাছে৷ প্রতিমা এবং আইডিয়ায় মুগ্ধ থারুর সঙ্গে সঙ্গে টুইট করেছেন৷ তাতে লিখেছেন, “কলকাতায় কোভিড-১৯ থিমের দুর্গাপুজোর অসামান্য সৃজনশীলতা। দেবী ভাইরাসকে বধ করছেন। অজানা শিল্পী ও ডিজাইনারকে স্যালুট।”

মহামারি আবহে করোনাও বাঙালির মহা উৎসবের থিমে ঢুকেছে৷শিলিগুড়িতে চিকিৎসক রূপে দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী জিতেন পাল।’ আর করোনাভাইরাস বানানো হয়েছে অসুরকে। অস্ত্রের বদলে ইনজেকশন দিয়ে সেই করোনা অসুরকে বধ করছেন দেবী দুর্গা।

‘ডাক্তার’ দুর্গার সঙ্গে ভারসাম্য বজায় রেখে তাঁর সন্তানদের করোনা যোদ্ধা হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। নার্সের মতো তৈরি হয়েছে লক্ষ্মী প্রতিমা। গণেশ এখানে একজন পুলিশ৷ সরস্বতী এবং কার্তিককে করোনা যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে।

এই দুর্গাপ্রতিমার ছবিই শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবারের পুজোয় মেগাহিট “ডাক্তার-দুর্গা”৷

আরও পড়ুন: Big Breaking: বিমল গুরুংয়ের চমক, এনডিএ ছেড়ে তৃণমূল জোটে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...