Saturday, April 4, 2026

নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা, রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ

Date:

Share post:

হাতে মেহন্দি। গোলাপী লেহঙ্গা। রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের। নেহার সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবি পরতে দেখা যায় রোহনপ্রীত সিংকে। রোকা অনুষ্ঠানে তাঁদের নাচের ভিডিও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করলেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং।

বেশ কয়েকদিন ধরেই নেহা এবং রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিজেদেরকে ‘নেহুপ্রীত’ বলেও বর্তমানে পরিচয় করাচ্ছেন নেহা এবং রোহনপ্রীত। জানা গিয়েছে, দিল্লিতে বসবে নেহার বিয়ের আসর। করোনা পরিস্থিতির জন্য বর্তমানে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারবেন ‘নেহুপ্রীত’। কোভিড পরিস্থিতি কেটে গেলে রিসেপশনের আয়োজন করা হবে বলেও শোনা গিয়েছে।

বুধবার মুক্তি পাচ্ছে নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের নতুন অ্যালবাম ‘নেহু দ্যা বিয়া’। মিউজিক অ্যালবামের মুক্তির আগেই রোকা সেরে ফেলেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পড়েই অঞ্জলি দেবেন ঐন্দ্রিলা

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...