Friday, June 26, 2026

চরম ব্যর্থতা বিজেপির, নাড্ডা-মুকুলদের সভার পরেই পাহাড়ে হাতছাড়া গুরুং!

Date:

Share post:

চরম ব্যর্থতা একেই বলে। উত্তরবঙ্গের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিন আগে যখন দার্জিলিঙে বসে বৈঠক করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীরা, তার পরই এনডিএ ত্যাগের ঘোষণা করলেন পাহাড়ের অবিসংবাদী নেতা বিমল গুরুং। শুধু তাই নয়, সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করেই লড়তে চান। বিজেপির তথাকথিত চাণক্য মুকুল রায় যখন হম্বিতম্বি করে বোঝাচ্ছেন বাংলায় বিজেপির ক্ষমতা দখল প্রায় হয়েই গিয়েছে, তখন মুকুলের পুরনো দল তৃণমূল পঞ্চমীতে গুরুং- ধামাকা দিয়ে বিজেপিকে যে পুজো উপহার দিল তা সামলাতে বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে। এনডিএ-ত্যাগী বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মত জেলাগুলোয় তৃণমূলকে আগামী ভোটে বিরাট সুবিধা দিতে পারে তা বোঝার জন্য কারুরই ‘চাণক্য’ হওয়ার দরকার নেই। মোদ্দা কথা, এযাত্রা তৃণমূলের চাল সামলাতে নাড্ডার দলকে আবার নতুন করে ঘুঁটি সাজাতে হবে। তৃণমূল ভাঙাতে পারলেই বিজেপি ক্ষমতায় আসবে বলে দিল্লির সামনে যে ভুল ধারণার গাজর ঝুলিয়ে রেখেছেন মুকুল, কৈলাসের মত নেতারা, তা স্পষ্ট হবে নাড্ডাদের কাছেও।

১২৮ টি মামলা মাথায় নিয়ে বিমল গুরুং যেভাবে পঞ্চমীর বিকেলে কলকাতা দাপিয়ে বেড়ালেন এবং তাঁর মত এক ‘ফেরার’ অভিযুক্তকে যেভাবে দেখেও দেখল না পুলিশ, তাতে প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন উঠলেও ভোটের আগে তৃণমূল যেভাবে এক এনডিএ শরিককে ছিনিয়ে নিল, তাতে রাজনৈতিক দানে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিল মমতা ব্যানার্জির দল।

আরও পড়ুন- ছত্রধরের মতো গুরুংয়েরও সাত খুন মাফ হবে, বললেন ঈষৎ অসন্তুষ্ট দিলীপ

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...