Tuesday, June 23, 2026

গুরুংয়ের সঙ্গে কী বোঝাপড়া হয়েছে রাজ্য জানাক, দাবি অশোকের

Date:

Share post:

পাহাড়ে গুরুংয়ের শিবির বদল নিয়ে তৃণমূলকে এক হাত নিলেন সিপিএম নেতা এবং শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। সরকারের কাছে তাঁর প্রশ্ন, আমরা জানতে চাই সরকারের সঙ্গে গুরুংয়ের ঠিক কোন বোঝাপড়া বা ‘ডিল’ হয়েছে? টাকার ডিল, মামলার ডিল না গোর্খাল্যান্ডের ডিল? গুরুং বলছে, বিজেপি আমাকে গোর্খাল্যান্ড দেয়নি, তাই আমি বিজেপি ছাড়ছি। তারমানে রাজ্য সরকার দেবে! তাহলে সরকার পরিষ্কার করুক তাদের অবস্থান।

রাজ্যকে একহাত নিয়ে সিপিএম তার পুরনো বক্তব্য ফের উপস্থাপন করে। আর সেই সুর ধরে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী বলেন, আমরা আগেই তো বলেছি, রাজ্যের সব ক’টি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দিয়েছে তৃণমূল কংগ্রেস। গোর্খাল্যান্ড, কামতাপুরী, মাওবাদী সব আন্দোলনকে ২০১১ সালের আগে তৃণমূল মদত দিয়েছে। সেটা যে কতোটা সঠিক ছিল, সেটা আজ প্রমাণিত হচ্ছে। মানুষ দেখছেন। মানুষ ভোটে জবাব দেবেন।

আরও পড়ুন- নীতিশের নির্বাচনী জনসভায় লালুর নামে জয়ধ্বনি! অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...