Monday, June 15, 2026

নীতিশের নির্বাচনী জনসভায় লালুর নামে জয়ধ্বনি! অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তাঁর প্রধান প্রতিপক্ষ দল জেডিইউ-এর শীর্ষ নেতা লালুপ্রসাদ যাদব এখন জেলবন্দি। তারই মাঝে এসে গিয়েছে আরও একটি বিধানসভা নির্বাচন। ফলে বাড়তি একটা অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু ভোটের আগে যেন কিছুতেই স্বস্তি পাচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একদিকে বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু-পুত্র তেজস্বী যাদবের নির্বাচনী জনসভাগুলিতে ব্যাপক ভিড় চিন্তায় রেখেছে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি সুপ্রিমো নীতিশ কুমারকে, ঠিক অন্যদিকে তাঁর জনসভায় ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। যার জেরে ভোটপ্রচারে গিয়ে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বক্তৃতা থামিয়ে শ্রোতাদের রীতিমতো ধমকাতে দেখা গেল তাঁকে।

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার জন্য আজ, বুধবার সরণ জেলার পারসা বিধানসভা ক্ষেত্রের ডেরনিতে ভোট প্রচারে গিয়েছিলেন নীতীশ কুমার। সেসময় মঞ্চে নীতীশ ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি প্রাক্তন নেতা চন্দ্রিকা রাই।

ঘটনা ঠিক কী? যার জন্য মেজাজ হারালেন নীতিশ? ভোট প্রচারে নীতীশ কুমার মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন। তখন হঠাৎই মঞ্চের উল্টো দিকে জমায়েত করা শ্রোতাদের মধ্যে থেকে স্লোগান ওঠে “লালু জিন্দাবাদ”। প্রথমে কিছুটা হকচকিয়ে যান বিজেপি-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার। এরপর একাধিকবার এমন স্লোগানে ক্ষেপে যান নীতীশ। এতটাই চোটে যান নীতিশ কুমার যে, মাঝপথেই বক্তৃতা থামিয়ে তিনি সেই স্লোগান দেওয়া ব্যক্তিদের উদ্দেশে বলেন, “ভাই হাত ওঠান একটু, মাঝে কী যেন বলছিলেন আপনারা?” নীতিশের এমন প্রশ্নের পরই হই-হট্টগোল শুরু হয়। যা দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে ধমকের সুরে নীতীশ বলেন, “এখানে এ ধরনের ভাষা ব্যবহার করবেন না। যদি ভোট না দিতে চান, দেবেন না। কিন্তু এ ভাবে ঝামেলা করা ঠিক নয়।” কিন্তু তার পরও সমস্বরে ফের লালুর নামে স্লোগান ওঠায় বেশ অস্বস্তিতে পড়ে যান নীতিশ কুমার।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...