Friday, April 3, 2026

যারা কোর্টের রায়ের বিপক্ষে তাঁদের কোভিড হাসপাতালে ডিউটি দেওয়া হোক : লকেট

Date:

Share post:

ফের বিস্ফোরক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার তাঁর বিস্ফোরক উক্তি, “তৃণমূলের যারা দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায় মানছে না তাঁদের কোভিড হাসপাতালে ডিউটি দেওয়া হোক।”

দুর্গাপুজো নিয়ে হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। মণ্ডপে “NO ENTRY” বোর্ড ঝোলানোর নির্দেশ এবং দর্শকশূন্য থাকবে মণ্ডপের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিজেপি সাংসদ এদিন চুঁচুড়ার ৩নম্বর গেটের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, “এই রায়কে আমি সন্মান করি। তৃণমূলের যারা এই রায় মানছে না তাঁদের কোভিড হাসপাতালগুলিতে ডিউটি দেওয়া হোক।”

তিনি আরও বলেন,”হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে মানুষের জন্য, যেটা মানুষ বুঝতে পারছে; কিন্তু সরকার বুঝতে পারছে না।”

পুজোয় সরকারি অনুদান দেওয়া প্রসঙ্গে লকেটের বক্তব্য, “রাজ্য সরকার ক্লাবগুলিকে টাকা দিচ্ছে আর ক্লাবে বোমা বিষ্ফোরণ হচ্ছে। রাজ্য সরকার যুব সমাজকে বুঝিয়ে দিতে চায় সন্ত্রাস করে আগামিদিনে ভোটে জিততে হবে, তাহলে আগামী বছর ৫০ হাজারের বদলে এক লক্ষ করে টাকা পাবে।” এখানেই থামেননি বিজেপি সাংসদ। তিনি আরও বলেন, “কোর্ট বলছে টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজার কিনতে। কিন্তু আমি শুনছি রাজ্য সরকার নাকি ক্লাবগুলোকে বলছে ভুয়ো বিল করতে! এখন আসলে প্রত্যেকটা ক্লাবের থেকে টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত।”

আরও পড়ুন : অসুস্থ দিলীপকে ফোন মমতার! বিজেপি রাজ্য সভাপতিকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...