Saturday, April 4, 2026

জ্যান্ত কালো সাপ পেঁচিয়ে দেবীমূর্তির গলায়, শিলিগুড়িতে দুর্গতিনাশিনী হলেন শিবানী

Date:

Share post:

ঠিক ছিল মায়ের রূপ হবে প্রতিবারের মতোই দুর্গতিনাশিনী। কিন্তু, কালো রঙের একটা সাপ এলোমেলো করে দিল। তাই মায়ের রূপ হয়ে গেল শিবানী। হ্যাঁ, শিলিগুড়ির মহানন্দা স্পোর্টিং ক্লাবের মণ্ডপে গেলেই সে ঘটনার কথা শোনা যাবে। শিলিগুড়ির এয়ারভিউ মোড় লাগোয়া হিলকার্ট রোডের ধারেই পুজো হচ্ছে মহানন্দা স্পোর্টিংয়ের।

ওই মণ্ডপে গেলেই দেখা যাবে শিবের পত্নী শিবানী রূপে মা দাঁড়িয়ে রয়েছেন। প্রতিমা যিনি তৈরি করেছেন, সেই মৃৎশিল্পী ভোলানাথ পাল জানান, ‘‘সপ্তাহ দুয়েক আগে যখন প্রতিমার কাঠামো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে সেই অবধি ঠিক ছিল মায়ের চেহারা প্রথাগত দুর্গতিনাশিনীর মতোই হবে। কিন্তু প্রতিমার অবয়ব চূড়ান্ত রূপ দেওয়ার আগে হঠাৎ একদিন দেখি মায়ের মূর্তির গলায় কালো রঙের সাপ জড়িয়ে রয়েছে। ছবি তুলতে যেতেই সেটি ধীরে ধীরে নেমে মায়ের শরীর পেঁচিয়ে পিছন দিক দিয়ে মূর্তির ভেতরে ঢুকে যায়।’’ গোটা ঘটনা ক্লাবের সভাপতি সহ সকলকে জানানো হলে তাঁরা আলোচনার পরে জানান, শিবের গলায় যে হেতু সাপ থাকে তাই এবার মায়ের রূপ শিবানীর মতো হওয়ার ইঙ্গিত এটি। তারপরে মূর্তির অবয়ব শিবানীর মতো করা হয় বলে জানান তিনি।

শিলিগুড়ির মহানন্দা নদীর সেতুর ধারেই ভোলা পালের স্টুডিও। তিনি ছোটবেলা থেকেই মূর্তি ও নানা ধরনের ভাস্কর্যের কাজ করেন। ভোলানাথবাবুর তৈরি নানা মূর্তি রয়েছে শিলিগুড়ি শহরে। তবে পুজোর প্রতিমা তৈরির ব্যাপারে তিনি খুঁতখুঁতে। কেউ বরাত দিলেই বানাবেন তা নয়। তাঁর পছন্দসই হলেই তবে প্রতিমা বানান। ভোলানাথবাবু মনে করেন, এবার মা শিবানীর রূপে এসে করোনা আবহের দ্রুত অবসানের বার্তা দিয়েছেন।

আরও পড়ুন:সাগর দত্ত ঠাকুর বাড়িতে মা পূজিত হন ‘অভয়ারূপে’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...