Friday, April 3, 2026

বিহার ভোট: শেষলগ্নে হাইভোল্টেজ প্রচার! একইদিনে ময়দানে মোদি-রাহুল

Date:

Share post:

দোরগোড়ায় বিহারের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ২৮ অক্টোবর প্রথম দফার নির্বাচন। আর একেবারে অন্তিমলগ্নে ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং শেষ মুহূর্তে জমিয়ে দিলেন ভোট প্রচার।

এনডিএ উন্নয়নে বিহারে লণ্ঠন জমানার শেষ। রাজ্যকে লুঠ করেছে আরজেডি-কংগ্রেস জোট। ফোড়েরাজ আনতেই এখন কৃষক আইনের বিরোধিতা। আজ, শুক্রবার সাসারমে নীতীশ কুমারকে পাশে বসিয়ে বিরোধী মহাজোটকে লাগাতার আক্রমণ করে গেলেন। একই ছবি দেখা গিয়েছে গয়া ও ভাগলপুরের সমাবেশেও।

এদিন প্রচারে মোদি এনডিএ জোট প্রার্থীদের সমর্থনে বিরোধীদের তোপ দাগার পাশাপাশি বিহারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার যা যা উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, “বিরোধীরা এখন বড় বড় কথা বলছে। কিন্তু আরজেডির শাসনে বিহার জঙ্গলরাজে পরিণত হয়েছিল। নীতীশ কুমারের ১৫ বছরে এখন রোগমুক্ত বিহার। আগের সরকার বিহারকে লুঠ করেছে।”

এর পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা নিয়ে মহাজোটকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা কৃষি আইনের বিরোধিতা করছে। আসলে ফোড়েরাজ চায় বিরোধীরা। আরজেডি-কংগ্রেস কোনও দিন কৃষকের উন্নয়ন চায়নি। তাই এই বিরোধিতা।”

এদিকে, একইদিনে বিহারের প্রচারে নেমেছেন রাহুল গান্ধীও। দুটি জায়গায় জনসভা করেছেন তিনি। ভাগলপুরের কাহালগাঁওয়ে প্রার্থীর হয়ে প্রচারের পর নাওয়াদার হিসুয়াতেও যাবেন রাহুল। প্রসঙ্গত, বিহার ভোটে এবার আরজেডি ও বামেদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটে মুখ্যমন্ত্রী পদের মুখ লালু-পুত্র তেজস্বী যাদব।

আরও পড়ুন- বাংলাদেশ অভিমুখে সরছে নিম্নচাপ, অষ্টমী থেকেই ঝকঝকে আকাশ

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...