Tuesday, March 24, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড সিটি সেন্টার মলে, সরানো হয়েছে ৩৫০০ জনকে

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের নাগপাড়ার সিটি সেন্টারে। বৃহস্পতিবার রাতে আগুন লাগে ওই শপিংমলে। শুক্রবার সকালে ও নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায় নাগাপাড়াও ওই মলটির তিনতলা থেকে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর দেওয়া হয় দমকলে। ওই শপিং মল সংলগ্ন একাধিক বিল্ডিং থেকে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে নেমে জখম হয় ২ জন। দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে প্রায় ২৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীদের অনুমান, মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সেবিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা।

মুম্বইয়ের মেয়র কীশোরী পেদনেকর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ‘মোদি পরিযায়ী শ্রমিকদের প্রণাম করেন, কিন্তু সাহায্য নয়’, বিহারে সরব রাহুল

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...