Friday, April 3, 2026

বিমলকে কেন গুলি করা হবে না! প্রশ্ন অমিতাভ মালিকের বাবা-মার

Date:

Share post:

আমার ছেলের হত্যাকারী আবার ঘুরে বেড়াবে, মানতে পারছি না। ওকেও কেন গুলি করে মারা হবে না! প্রশ্ন সৌমেন মালিক আর গঙ্গা মালিকের।

সৌমেন আর গঙ্গা হলেন অমিতাভ মালিকের হতভাগ্য বাবা-মা। তিন বছর আগে গুরুংয়ের খোঁজে গিয়ে রাজ্য পুলিশের যে সাব ইনস্পেক্টর খুন হয়েছিলেন। আর যাকে কেন্দ্র করে এই কথা তিনি অবশ্যই বিমল গুরুং, যিনি আবার পাহাড়ে ফিরে এসেছেন।

২০১৭-র জুন মাসে পাহাড় উত্তপ্ত তখন গোর্খাল্যান্ড আন্দোলনে। গ্রেফতারি পরোয়ানা জারি বিমল গুরুংয়ের বিরুদ্ধে। লুকিয়ে থাকা বিমলকে পাকড়াও করতে ১৩ অক্টোবর রাতে দার্জিলিঙয়ের রঙ্গিত নদীর গায়ে সিংলার জঙ্গলের সিরুবাড়ি এলাকায় যান অমিতাভ। গুরুং বাহিনীর হাতে অমিতাভর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর দগদগে ঘা নিয়ে আজ সৌমেন-গঙ্গা শুনেছেন তিন বছর পর ফিরে আসা বিমলের গুরুংয়ের কথা। বিমল গত পরশু কলকাতায় এসে বলেছিলেন, আমি অপরাধী নই, দেশদ্রোহীও নই। পাল্টা অমিতাভর বাবার জিজ্ঞাসা, তাহলে আসল খুনি কে? আর অমিতাভর স্ত্রী বলেছিলেন গুরুংয়ের মাথায় গুলি করতে। যদিও চাকরি পেয়ে সেও আজ সম্পর্ক রাখে না বৃদ্ধ আর বৃদ্ধার সঙ্গে। গুরুং আর রাজ্য সরকারের এই আঁতাত তাঁদের ভেঙে দিচ্ছে প্রতি পরতে!

আরও পড়ুন:বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...