Friday, April 3, 2026

কথা রাখলেন কোয়েল, মহাষ্টমীতে প্রকাশ করলেন পুত্রের নাম

Date:

Share post:

সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। করোনা পরিস্থিতিতে পুত্রসন্তান এসেছে কোয়েল-নিসপালের পরিবারে। তারপর করোনা আক্রান্ত হন মল্লিক পরিবারের সদস্যরা। সেসব কাটিয়ে এখন শারদোৎসবে মেতেছে পরিবার। কিন্তু পুত্র সন্তানের নাম কী? সে বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন কোয়েল। যখনই তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তখনই তিনি বলেছেন, ছেলের নাম ছবি-প্রকাশ করবেন বিশেষ দিনে- দুর্গাষ্টমীতে।

কথা রাখলেন অভিনেত্রী। নিজের ইনস্ট্রা প্রোফাইল স্বামী নিসপাল সিং রানের সঙ্গে ছবি পোস্ট করলেন সঙ্গে পোস্ট করলেন ছেলের ছবি। জানালেন ছেলের নাম রাখা হয়েছে কবীর। নাম জানানোর পরেই কোয়েলের পোস্টে শুভেচ্ছার বন্যা। পরিচালক রাজ চক্রবর্তী শিশুপুত্রকে আদর করে লিখেছেন, “ওলে বাবা লে”। আর এক পরিচালক বীরসা দাশগুপ্ত কবীর নামের প্রশংসা করেছেন।

কোয়েলের ফ্যান-ফলোয়ারা নাম প্রকাশ্যে আনার ঘটনায় বেজায় খুশি। কোয়েল-নিসপাল-কবীরকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। কোয়েলের সন্তান জন্মের কিছুদিন পরেই শুভশ্রী মা হন। জন্মের পর থেকেই তাঁর সন্তান ইউভানের নাম, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জন্ম থেকেই সে সেলেব। কিন্তু এতদিন নিজের ছেলের নাম প্রকাশে আনেননি আরেক সেলেব দম্পতি কোয়েল-নিসপাল। মহাষ্টমীতে এবার সেই নাম ছবি ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন : মহাষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে সেজে রাজ-পুত্র

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...