Sunday, April 5, 2026

ভারত ভূখণ্ড বাদ দিয়ে পুরনো ম্যাপ ব্যবহার, দশেরার শুভেচ্ছায় চমক ওলির!

Date:

Share post:

অবিশ্বাসের বাতাবরণ সরিয়ে আবার কি ভারতের সঙ্গে পুরনো সুসম্পর্ক ঝালিয়ে নিতে চান কেপি শর্মা ওলি? নেপালের প্রধানমন্ত্রী ওলির সর্বশেষ পদক্ষেপে সেই ইঙ্গিত স্পষ্ট। ভারতবাসীকে বিজয়া দশমী তথা দশেরার শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

আশ্চর্যের বিষয়, সেখানে তাঁর ব্যবহার করা মানচিত্রে দেখা যায়নি কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরাকে। অর্থাৎ ভারত ভূখণ্ড যুক্ত করে তৈরি হওয়া বিতর্কিত মানচিত্র বাদ দিয়ে ফের নেপালের পুরনো মানচিত্রই ব্যবহার করেছেন ওলি। অথচ কিছুদিন আগেই নেপালের নয়া মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিলেন তিনি। ভারতের পিথোরাগড় জেলার ওই তিনটি স্থানকে নেপাল তাদের নতুন মানচিত্রে স্থান দিয়েছিল। এই নিয়ে দুদেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। কিন্তু দশেরার শুভেচ্ছায় সেই বিতর্কিত মানচিত্রকে আর ব্যবহার করেননি নেপালের প্রধানমন্ত্রী, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন : ভুল নাকি ইচ্ছাকৃত সীমান্ত পার! লাদাখে আটক চিনা সেনাকে নিয়ে বাড়ছে জল্পনা

মনে করা হচ্ছে, সম্প্রতি ভারতের গুপ্তচর সংস্থা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে ওলির গোপন বৈঠকের পরেই এই অবস্থান বদল নেপালের প্রধানমন্ত্রীর। দিন কয়েক আগে নয় সদস্যের টিম নিয়ে বিশেষ বিমানে ২৪ ঘণ্টার সফরে কাঠমান্ডু যান র-এর প্রধান। দীর্ঘ বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। আর কিছুদিনের মধ্যে নেপাল সফরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারভানে।

প্রসঙ্গত, গত ২০ মে নেপালের পক্ষ থেকে যে নতুন মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল তা ১৩ জুন নেপালের পার্লামেন্টে পাশ করিয়ে নেওয়া হয়। ফলে নেপালের পক্ষ থেকে সরকারিভাবে ভারতের ওই তিনটি স্থানকে নেপালের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়। চিনের চাপে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ওলি, এমন অভিযোগ ওঠে। এরপর গত বৃহস্পতিবার ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে আলোচনা হয় ওলির। তার পরেই ওলির এই নতুন পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবাহী।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...