Saturday, April 4, 2026

বিধি মেনে জায়েন্ট স্ক্রিনে প্রতিমা দর্শন পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনে

Date:

Share post:

বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো। করোনা আবহে তাদের থিম ‘বিশ্ব ব্রহ্মাণ্ড: সৃষ্টি সুখের উল্লাসে’। মূল মণ্ডপে দেখানো হয়েছে বিশ্বের সৃষ্টি। পশুপাখি, প্রকৃতি, মানুষ’ সমস্ত কিছুই মডেল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ চত্বরে। তবে নিয়ম মানা হচ্ছে কড়া ভাবেই। এ পুজোতে অবশ্য বাইরে থেকে কোন চাঁদা নেওয়া হয় না। উদ্যোক্তারা নিজেদের টাকা দিয়েই এই পুজো করেন।

এই পুজোর যৌথ উদ্যোগ পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট। গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্টের প্রণব বিশ্বাস জানান, নিয়ম মেনে তিনদিক খোলা মণ্ডপ করা হয়েছে। দর্শনার্থীদের ঢোকার ব্যাপারেও নজর থাকছে উদ্যোক্তাদের। মাস্ক ছাড়া কাউকে পুজো মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রয়েছে স্যানিটাইজার গেট। যাতে মণ্ডপে প্রবেশ করার সময় প্রত্যেক দর্শনার্থীর স্যানিটাইজ করা যায়। থাকছে শারীরিক দূরত্ব। তবে প্রাণের উৎসবে কাউকে নিরাশ করছেন না উদ্যোক্তারা। বিধি মেনে সবাই যাতে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।

মহাষ্টমীতে সন্ধ্যারতির পরে মহানবমীতে সকালে অঞ্জলি দেন অনেকেই। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কড়া ভাবেই মানা হয়। সকলের সুবিধার জন্য মণ্ডপের বাইরে দিকে লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। সেখানেও অনেকে দর্শন সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তারা পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের স্কলারশিপ এবং বই বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-নিম্নবর্গের কন্যাকে কুমারী রূপে পুজো! ব্যতিক্রমী দক্ষিণের দুর্গোৎসব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...