Friday, April 3, 2026

মাস্ক, স্যানিটাইজারের সাজে দুর্গাপুজোর মণ্ডপ

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। আর তাই এর সাথে তাল মিলিয়ে রাজশাহীতে টাইগার সংঘের পূজা মণ্ডপে সাজসজ্জার ‘থিম’ হয়ে উঠেছে সচেতনতার বার্তা। শহরের রাণীবাজার মোড়ে পূজার মণ্ডপটি মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাজিয়েছেন আয়োজকরা।

বরাবরই শারদীয় দুর্গোৎসবে নতুন আর ব্যতিক্রমী সাজে মণ্ডপ সাজিয়ে থাকে টাইগার সংঘ। গত বছর আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ছিল তাদের মণ্ডপের থিম। তার আগের বার বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাহুবলী, রয়েল বেঙ্গল টাইগারের মুখের অবয়ব দিয়ে তৈরি তাদের মণ্ডপ প্রশংসা কুড়ায়।

এবার টাইগার সংঘের পুজোমণ্ডপটি সাজানো হয়েছে করোনাভাইরাসের মহামারির অন্যতম রক্ষাকবচ মাস্ক দিয়ে।

আরও পড়ুন- রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জানান, টাইগার সংঘ প্রতিষ্ঠার পর থেকেই তারা ব্যতিক্রমী মণ্ডপ তৈরি করার চেষ্টা করে চলেছেন।

গত ৫ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বহুল আলোচিত বিষয়গুলো তারা রাখার চেষ্টা করেছেন মণ্ডপের সাজ সজ্জায়।

“এবার করোনাভাইরাস মহামারির কারণে বৈচিত্র্যপূর্ণ আয়োজনেও কিছুটা ব্যত্যয় ঘটেছে। বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। এরপরও সীমিত আকারে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।”
গত পাঁচ বছর এ মণ্ডপে পুজো করেন পুরোহিত সুমন চক্রবর্তী। তিনি জানান, বিগত দিনগুলোতে পুজোর আয়োজন যেমন বড় হতো, তেমননি ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও দেখা যেত। করোনাভাইরাসের কারণে এবার ভক্তদের উপস্থিতি কম।

এ বছর রাজশাহীতে ৪০৮টি পুজো মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন হয়েছে। এর মধ্যে জেলায় ৩৩৯টি এবং মহানগরে ৬৯টি।

রাজশাহীর সব পুজো মণ্ডপই বর্ণিল সাজে সাজানো হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এবার ধুমধাম সেভাবে হচ্ছে না।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...