Tuesday, June 23, 2026

স্টোকসের বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত লীগের ফার্স্ট বয় মুম্বই

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স – ১৯৫/৫

রাজস্থান রয়্যালস – ১৯৬/২

৮উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

রোববারের আইপিএলে দুটো খেলায় দুই দলই ৮ উইকেটে জয় পায়। এবং দুই দলই পয়েন্ট তালিকায় একেবারে নীচে রয়েছে। প্রথম ম্যাচে ৭ নম্বরে থাকা চেন্নাই লো-স্কোরিং ম্যাচে আরসিবিকে হারায়। আর দ্বিতীয় ম্যাচে ৮ নম্বরে থাকা রাজস্থান রয়্যালস মুম্বইকে হারিয়ে ৬ নম্বরে উঠে আসে। সৌজন্যে বেন স্টোকস ও সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংস।

বেন স্টোকসের ৫৯ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংসে কার্যত মুম্বইয়ের বোলিং আক্রমণ ধসে যায়। তাঁর সঙ্গে যোগ সঙ্গত দেন সঞ্জু স্যামসন। ৩১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন সঞ্জু। আইপিএলে স্টোকসের এটি দ্বিতীয় শতরান ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত বিহীন কায়রণ পোলার্ডের মুম্বই। ঈশান কিষান(৩৭), সূর্যকুমার(৪০), সৌরভ তিওয়ারি(৩৪) এবং হার্দিক পান্ডিয়ার ২১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে মুম্বই ১৯৫ রানে ইনিংস শেষ করে। এই রান তাড়া করতে নেমে হার্দিকের পাল্টা উত্তর দিলেন স্টোকস। ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংসের দৌলতে ম্যাচের সেরাও হয়েছেন ব্রিটিশ এই অলরাউন্ডার।

আরও পড়ুন- রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...