Friday, April 3, 2026

দুঃসময়ে আড়ম্বর নয়: সরকারি অনুদান ফেরাল হাওড়ার পুজো কমিটি

Date:

Share post:

দুঃসময়ে আড়ম্বর নয়। বরং অর্থ প্রয়োজন দুঃস্থ মানুষদের। সেই কারণে সরকারি অনুদান ফেরাল হাওড়ার এক পুজো কমিটি। দুর্গাপুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাওড়ার বাজেশিবপুরের মিতালী সংঘের তরফে জানানো হয়েছে, এই দুর্যোগের সময় দুর্গা পুজোর জন্য অনুদান তাদের প্রয়োজন নেই। সেই টাকা রাজ্যের দুঃস্থ মানুষদের জন্য সরকার খরচ করলে বেশি ভাল হয়। পুজো প্রাঙ্গণে একটি ফ্লেক্স টাঙানো হয়েছে। সেই ফ্লেক্সে লেখা রয়েছে, “এই অন্ধকারে আড়ম্ভর নয়। প্রতিষ্ঠার সময় থেকেই বাজেশিবপুর মিতালী সংঘ শুধুমাত্র সভ্যদের কাছ থেকে অনুদান গ্রহণ করে। তাই আমরা সরকারের ৫০ হাজার টাকা অনুদান ফিরিয়ে দিয়েছি।”

মিতালী সংঘের পক্ষ থেকে শমীক তালুকদার জানান, তাঁদের ক্লাব বরাবর অনুদান ছাড়াই পুজো আয়োজন করে এসেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও তাঁরা ৫০ হাজারর জন্য কোনো আবেদন করেননি। কিন্তু পুজো আয়োজনের অনুমতির জন্য পুলিসের কাছে দিতে হয় ক্যানসেল চেক। সেই মতো ব্যাংক অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেন, এই সময়ে তাঁরা কোনও সরকারি অনুদান নেবেন না। সরকারি অ্যাকাউন্টে অনুদানের টাকা ফিরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

করোনা আবহে এবার রাজ্য ৩৭ হাজার পুজো কমিটির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই প্রথম রাজ্যের কোনও ক্লাব সেই অনুদানের টাকা সরকারকে ফিরিয়ে দিল। পুজো কমিটির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।

আরও পড়ুন-৯দিন ৯রাত যুদ্ধের পর অসুর নিধন করে বিজয়া হয়েছিলেন দেবী দুর্গা

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...