Friday, April 3, 2026

শারীরিক অবস্থার ক্রমশ অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, কাজ করছে না স্নায়ু

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। স্নায়ু কাজ করছে না। একরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা। আগেই এনসেফালোপ্যাথিতে আক্রান্ত ছিলেন তিনি। সাড়া দিচ্ছে না মস্তিষ্ক। সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভেন্টিলেশনে দেওয়ার ভাবনা চিকিৎসকদের।

বেলভিউ হাসপাতালে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসক অরিন্দম কর রবিবার জানিয়েছেন, তাঁর অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে। তবে অভিনেতার প্লেটলেটের সংখ্যা একেবারে পড়ে গিয়েছে। সঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। ৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে তাঁর চেতনা কিছুটা কমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে এখনও নিশ্চিত নই। আমরা তাঁর বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।

প্রবীণ শিল্পীর উদ্বেগজনক স্নায়বিক অবস্থা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। তাঁদের বক্তব্য, আচ্ছন্ন চেতনায় মস্তিষ্কে সংক্রমণের অভিঘাতে রোগীর বয়স ও আনুষঙ্গিক রোগগুলিই বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে।

২১ দিন চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর মধ্যে ১৭ দিন আইসিইউ সিস্টেমের মধ্যে রয়েছেন। কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থা থিক থাকলেও এখন আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। এই পরিস্থিতিতে তাঁর চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের সূত্র অনুযায়ী, সৌমিত্রের সাড়া দেওয়ার প্রবণতা গত ২৪ ঘণ্টায় ক্রমশ কমেছে। যত সময় যাচ্ছে আরও খারাপ হচ্ছে শরীর। গ্লাসগো কোমা স্কেলের সূচক ক্রমশ নীচের দিকে নামছে। কোনও ব্যক্তির মস্তিষ্কের স্নায়ু কীভাবে সাড়া দিচ্ছে, গ্লাসগো কোমা স্কেলে সেটা পরিমাপ করা হয়।

আরও পড়ুন-এবার করোনা আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...