Friday, April 3, 2026

শারদোৎসবে রাজ্যে আরও ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

Date:

Share post:

পুজোর আবহে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করেছিলেন চিকিৎসকরা। আর শারদোৎসবের মধ্যেই আরও ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে। গত একমাসের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বাড়ছে সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যাও। তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু সংখ্যা ৬৩।

করোনা আক্রান্ত হয়ে বর্ধমানের মেমারিতে ৭৫ বছর বয়সী চিকিৎসক দিলীপ ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ৮০ বছরের সুজন কুমার মিত্র, চিকিৎসক অমল রায় এবং ৬৫ বছর বয়সী দিলীপ বিশ্বাসেরও ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।

অষ্টমীর দিন ৬৫ বছর বয়সী দিলীপ বিশ্বাসের মৃত্যু হয় সিউড়ি জেলা হাসপাতালে। চিকিৎসক অমল রায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। একিউট কোভিড নিউমোনিয়ায় তাঁর মৃত্যু হয় মঙ্গলবার সকালে।

ঘটনায় আশঙ্কা বাড়ছে চিকিৎসক মহলে। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের ডঃ রাজীব পান্ডে বলেন, “আমরা হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করেছিলাম, যেভাবেই হোক এই সংক্রমণ-মৃত্যু আটকাতে হবে। কিন্তু বাস্তবে দেখলাম প্রাণ বাঁচানোর কাজে যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাও প্রাণ হারাচ্ছেন।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরসের রাজ্য সম্পাদক মানস গুমটার অভিযোগ, কেউ কেউ দায়িত্ব পালন করলেও অনেকেই উদাসীন। চিকিৎসকেরা আপ্রাণ লড়ছেন। কিন্তু তাঁদেরও ক্লান্তি আছে। এটা মনে রাখতে হবে। চিকিৎসকরা মৃত্যুর বলি হচ্ছেন প্রায় প্রত্যেকদিনই। এখনও সময় আছে, সতর্ক হতে হবে।

সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলেই জানিয়েছে একাধিক চিকিৎসক সংগঠন। মানুষ সচেতন না হলে আরও বিপজ্জনক হবে পরিস্থিতি। আশঙ্কা চিকিৎসকদের।

আরও পড়ুন-কলেজের সামনেই গুলিতে মৃত্যু ছাত্রীর, উত্তপ্ত হরিয়ানা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...