Saturday, May 23, 2026

বিদ্রোহে ইতি, বিজয়ার রাতেই দিলীপের বাড়ি গিয়ে আত্মসমর্পণ সৌমিত্রর

Date:

Share post:

মঙ্গলবার সকালে নয়, বিজয়া দশমীর রাতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গিয়ে কার্যত আত্মসমর্পণ করেন সৌমিত্র খাঁ। পরিষ্কার জানান, দাদা, আমি তো এতসব জানতাম না, তাই ভুল হয়ে গিয়েছে। পাল্টা দিলীপ বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে, তোমাকে-আমাকে সকলকে।

দশমীর রাত আটটা নাগাদ বিজেপি যুব মোর্চার সভাপতি দিলীপ ঘোষের বাড়ি চলে যান। প্রণাম সারেন। মিষ্টিমুখ করান দিলীপ। এরপর আলোচনা শুরু হয়। দিলীপ বোঝান সৌমিত্র ঠিক কোথায় ভুল করেছেন। দলীয় নেতৃত্বকে না জানিয়ে নামের তালিকা প্রকাশ করে ভুল করেছেন। সৌমিত্র বলেন, আমি এই নিয়ম জানতাম না। দিলীপ বলেন, জেলাগুলির কমিটি বাতিল করার পর আমার সঙ্গে কথা বললেই পরিষ্কার হয়ে যেত। কীভাবে আগামিদিনে কাজ করতে হবে, তার খসড়া করে দেন। পরে দলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুব্রত চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুর সঙ্গে সৌমিত্রকে নিয়ে বৈঠক করেন।

তবে সৌমিত্রর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনায় দলীয় নেতারা ক্ষুব্ধ। ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়া কেন? কাদের প্ররোচনায়? সবটাই দিলীপের কাছে খোলসা করছেন সৌমিত্র। দিলীপ এই চক্রান্তকারীদের একঘরে করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমবার রাতে সৌমিত্রকে রাতের খাবার খাইয়েই বাড়ি পাঠান দিলীপ।

আরও পড়ুন-‘দলবদলু’ বিধায়ক: দিলীপ ঘোষের মূল্যায়ণ ঘিরে জোর চর্চা রাজনৈতিক মহলে

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...