Friday, April 3, 2026

ভূস্বর্গের জমি এবার হাতের মুঠোয়, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

যে কোনও দেশবাসী এবার জমি কিনতে পারেন কাশ্মীরে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিজ্ঞপ্তি অনুসারে কাশ্মীরে যেকেউ জমি কিনতে পারেন।

কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ও অর্ডার জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ফলে কেন্দ্রশাসিত কাশ্মীরে নতুন করে ২৬টি আইন গৃহীত হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পরেই এই নির্দেশিকা জারি করা হয়।

করোনা আবহে এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের আর্থিক হাল ফিরবে বলে আশা কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ভূস্বর্গে পর্যটন আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

এতদিন কাশ্মীরের যে বিশেষ ক্ষমতা ছিল তাতে ভূস্বর্গে জমি বাড়ি কিনতে হলে সেই রাজ্যের বাসিন্দা হওয়া জরুরি ছিল। কাশ্মীরের নাগরিক হওয়ার পরিচয় পত্র থাকলে তবেই সেখানে জমি, বাড়ি অথবা ব্যবসা করা যেত। বাইরের রাজ্যের বাসিন্দাদের অনুমতি ছিল না।

২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ ক্ষমতার বিলোপ ঘটায় মোদি সরকার। কাশ্মীর ও লাদাখকে ভাগ করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে গৃহবন্দি করে রাখা হয় কাশ্মীরের কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ও রাজনৈতিক নেতাদের। সম্প্রতি তাঁরা মুক্তি পেয়েছেন। আর তারপরেই কাশ্মীরের ৩৭০ ধারা বহাল রাখার জন্য জোট বাঁধতে শুরু করেন বিরোধীরা। সূত্রের খবর, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা থেকে মেহবুবা মুফতি- সকলেই কাশ্মীরের বিশেষ অধিকার ফিরয়ে আনার জন্য জোট বাঁধছেন।

আরও পড়ুন- ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে আনলক ৫-এর নিয়মবিধি, নির্দেশিকা জারি কেন্দ্রের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...