Friday, April 3, 2026

পুজো মিটতেই ঠান্ডার আমেজ, কড়া শীতের অপেক্ষায় রাজ্য

Date:

Share post:

সকালের দিকে হালকা কুয়াশা, রাতেও হালকা শীত শীত ভাব। পুজো শেষ হতেই ঠান্ডার আমেজ। সেই শীতের আমেজ নিয়েই কড়া শীতের অপেক্ষায় রাজ্য ৷

আরও পড়ুন- গুজরাত দাঙ্গার টানা ৯ ঘণ্টার জেরা, চা-ও মুখে তোলেননি মোদি!
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ।ভোর বেলায় থাকবে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি হবে। আগামী চার পাঁচদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহেই রাজ্য থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু।
রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। কিন্তু এবছরে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বর্ষা বিদায়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর থেকে বর্ষা আংশিক বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে । বুধবার এই জেলাগুলি থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা ।
ইতিমধ্যেই রাজ্যের উত্তরের এবং পশ্চিমের জেলাগুলির পারদ নামতে শুরু করেছে। আসানসোল, বাঁকুড়া, শ্রীনিকেতন, কোচবিহার, শিলিগুড়ির পারদ অনেকটাই নেমেছে । কয়েকদিনের মধ্যে অন্যান্য জেলাতেও দ্রুত পারদ নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...