Sunday, February 22, 2026

করোনা যোদ্ধা পুলিশ ও বঙ্গবাসীকে বিজয়ার শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা আবহে এবার সাঙ্গ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিরোধী নেত্রী থেকে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিরকালই পুজো বা উৎসব সংক্রান্ত বিষয়ে ইতিবাচক তিনি। নিন যেমন পুজো-উৎসব পালন করেন, একইভাবে রাজ্যবাসীকে উৎসবে উৎসাহ দান করেন। এবার করোনা আবহের মধ্যেও তার ব্যতিক্রম হয়নি। বিধিনিষেধ মেনে একাধিক পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব জননীর চক্ষুদান করেছেন।

এবার উমার বিদায়কালে বেনজিরভাবে কলকাতা-সহ রাজ্যের সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী এমন পত্র পাঠালেন। যা সাম্প্রতিক পরিস্থিতিতে খুব তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসলে করোনার বিরুদ্ধে গত ৮ মাস ধরে পুলিশ কর্মীদের লড়াইকে কুর্নিশ জানাতেই এই শুভেচ্ছাবার্তা।

শুধু পুলিশ কর্মীদেরই নয়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে গিয়েছে সমাজের বিশিষ্টজনদের কাছেও। সকলের বাড়িতে বিজয়ার মিষ্টিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবার বিজয়ার সকলের সঙ্গে সাক্ষাৎ সারেন মুখ্যমন্ত্রী। এবার শুভেচ্ছাবার্তা পাঠিয়েই তাই জনসংযোগ সেরেছেন। বিরোধী দলের নেতানেত্রীদের কাছেও গিয়েছে মমতার বার্তা। শুধু বিজয়া নয়, পুজোর আগে চতুর্থীর দিন শারদ শুভেচ্ছাকার্ড পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী হিসেবেও দলের অনেকের কাছে গিয়েছে পত্র।

বিজয়া উপলক্ষ্যে টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ”বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।”

আরও পড়ুন- মুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

spot_img

Related articles

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...