Saturday, June 13, 2026

প্রথম দফার শুরুতেই বিপত্তি, ঔরঙ্গাবাদে বুথের কাছে উদ্ধার বিস্ফোরক

Date:

Share post:

বিহারে প্রথম দফায় ভোটগ্রহণের শুরুতেই বিপত্তি। ঔরঙ্গাবাদের ঢিবরায় একটি বুথের কাছে উদ্ধার দু’টি ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস। তবে বিস্ফোরণের আগেই আইডি দু’টি নিষ্ক্রিয় করে দেয় সিআরপিএফ-এর বম্ব স্কোয়াড। ভোট গ্রহণ কেন্দ্র গোলমাল বাড়ানোর উদ্দেশ্যে সেগুলি রাখা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

আরও পড়ুন- আনলক ৬: শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভার রাজ্যের উপর দিল কেন্দ্র

পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাহারায় বিহারে প্রথমদফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ৭.৩৫ শতাংশ ভোট পড়েছে। ২৪৩টি আসনের মধ্যে এদিন ৭১টি আসনে ভোটদান চলছে। ভোটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি বুথে ১০০০ জনের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তার জেরে বুথের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ৩৭১।

ভোটদানের সময়সীমাও ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। সন্ধে ৫টার পরিবর্তে ৬টা পর্যন্ত ভোটদান চলবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...