Monday, March 16, 2026

‘নো এন্ট্রি জোনে’ অঞ্জলি, আদালত অবমাননার নোটিশ ডিজি, নুসরত,সৃজিতের কাছে

Date:

Share post:

করোনা আবহে এবং আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সুরুচি সঙ্ঘের মন্ডপ ছিলো জমজমাট৷ ওখানেই অষ্টমীর অঞ্জলি দেন তৃণমূল সাংসদ নুসরত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী মিথিলা৷ অন্য মন্ডপে একই অভিযোগে অভিযুক্ত রাজ্য পুলিশের ডিজি-ও৷

আদালতের নির্দেশ এভাবে প্রকাশ্যেই অমান্য করায় আদালত অবমাননার দায়ে আইনি নোটিশ পেতে চলেছেন রাজ্যের ডিজি, নুসরত-সৃজিতরা। এই নোটিশ পাঠিয়ে দিয়েছেন পুজো অনুমতি সংক্রান্ত মামলার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আইনজীবী জানিয়েছেন, অন্যান্য ক্ষেত্রেও যারা পুজো-বিধি ভঙ্গ করেছেন, তাঁদেরও আইনি চিঠি পাঠানো হয়েছে৷
সংক্রমণ ঠেকাতে এ বছর দর্শকশূন্য দুর্গাপুজোর নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো ও সিঁদুর খেলাতেও ছাড় দেয়নি আদালত৷
এসব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার অন্যতম বড় পুজো মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের মন্ডপের ভিতরেই টলিউডের প্রথম সারির সেলেব্রিটিরা উপস্থিত ছিলেন। অষ্টমীর সকালেই পুজো মন্ডপে দেখা যায় সস্ত্রীক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বামীকে নিয়ে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকেও। পুজোর আয়োজক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে অঞ্জলিও দেন সৃজিত-মিথিলা, নুসরত-নিখিল।

এ বার হাইকোর্টের আদেশ ছিলো, আগে থেকে নাম ঘোষণা করা উদ্যোক্তারা ছাড়া আর কেউই পুজো মন্ডপের ভিতরে ঢুকতে পারবে না৷ সাধারণ মানুষ যতটা সম্ভব এই নির্দেশ মেনেছেন৷

গুরুতর প্রশ্ন উঠেছে, তাহলে প্রশাসনিক কর্তা বা সেলিব্রিটি বা তাঁদের স্ত্রী-স্বামী হলেই কি আদালতের নির্দেশের ঊর্ধ্বে? এবছর মহামারির বিবেচনা করে এবং হাইকোর্টের নির্দেশ মেনে পুজোর নিয়ম-কানুন পালনের ব্যবস্থা করে প্রায় সব কমিটিই৷ তা সত্বেও এই ঘটনা ঘটেছে৷ এতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলেই মত অনেকের। এবার সেই ঘটনার জেরেই আদালত অবমাননার মামলার মুখে নুসরত, সৃজিতরা৷ওদিকে, এই মামলার আইনজীবীর কাছে জমা পড়া এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে অঞ্জলি দিয়েছেন৷ এই ছবি মহুয়া মৈত্রর ফেসবুক পেজেও দেখা গিয়েছে।

লক্ষীপুজোর পর ফের এই মামলার শুনানি। তার আগে আদালতের নির্দেশ কতটা পালন করা হল, সে বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। পুজো মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের তরফে ইঙ্গিত মিলছে যে, পরবর্তী শুনানির সময় মন্ডপে ঢুকে অঞ্জলি দেওয়ার একাধিক ঘটনা আদালতে তুলে ধরবেন মামলাকারী।

আরও পড়ুন-অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকে আইনজীবী! সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ক্ষুব্ধ, বিরক্ত

 

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...