Tuesday, April 14, 2026

চিকিৎসায় আর সাড়া মিলছে না, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Date:

Share post:

তাঁর গুণমুগ্ধদের জন্য আরও খারাপ। কোনও উন্নতি হয়নি, বরং শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। অত্যন্ত সংকটজনক অবস্থা বর্ষীয়ান অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা সবরকম চেষ্টা করলেও সেভাবে আর ফল পাচ্ছেন না। ৮৫ বছরের সৌমিত্রবাবু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বললেই চলে।

একাধিক অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা চলছে। বিভিন্ন উচ্চক্ষমতা সম্পন্ন জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। চলছে কিডনির কেয়ার, ব্লাড ট্রান্সফিউশন ইত্যাদি নানা ব্যবস্থা। বিদেশের বড় বড় বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। কিন্তু তাতেও শেষ ২৪ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কোন উন্নতি হয়নি।

আজ, বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যায়নি। একই পরিস্থিতিতে রয়েছে বর্ষীয়ান অভিনেতা। শারীরিক অবস্থা আরও সঙ্কট থেকে আরও সঙ্কটজনক হয়েছে। পুরোপুরি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি।

গত ৭দিন মস্তিষ্কও কোনও সাড়া দিচ্ছে না। বলার অপেক্ষা রাখে না চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হচ্ছে, “ভেন্টিলেশন সাপোর্টে হেমোডায়ানামিকালি স্টেবল।”

আরও পড়ুন- ফের জঙ্গি টার্গেটে মুম্বই! সতর্ক করল গোয়েন্দা সংস্থা

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...