Monday, April 13, 2026

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছে প্রশাসন: বিপ্লব দেব

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর উন্নতি হয়েছে। বুধবার প্রজ্ঞাভবনে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, সারা বিশ্বে যে সময় করোনা ছড়িয়ে পড়ে, সেসময় রাজ্যে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ১। এখন তা হয়েছে ৯৯। প্রাথমিক পর্যায়ে N95 মাস্ক ছিল ৫০০- র মতো। এখন রাজ্যে ২ লক্ষ মাস্ক আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সব মিলিয়ে করোনা মোকাবিলায় পরিকাঠামোর উন্নতি করেছে প্রশাসন।


কৃষিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়নে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী বলেন, “করোনার মধ্যেও রাজ্যে দেড় গুণ ফসল উৎপাদন করা হয়েছে। ধানের পরিবর্তে ভুট্টা লাগানোর শুরু হয়েছে। এতে ধান থেকে ভুট্টা ১.৪৫ পয়সায় অধিক লাভ হচ্ছে। জিএসটির মাধ্যমে দুগ্ধ জাতীয় দ্রব্য ১,১০০ কোটি টাকার সামগ্রী অন্যরাজ্যে চলে যেত। এটা প্রতিরোধ করতে সরকার ২০১৮ সাল থেকে কাজ শুরু করেছে। এতে রাজ্যের যুবকদের আয় বৃদ্ধি পাবে।” তিনি জানিয়েছেন, এর অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে পিপিই কিট, মাস্ক এবং স্যানিটাইজার বিদেশে রফতানি করা হচ্ছে। ভারত যখন চিন দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তখন এগুলি ভারতেই উৎপন্ন শুরু হয়েছে।” স্বনির্ভর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়েছে ত্রিপুরা। যা আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম দিক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বঙ্গ-বিজেপি থেকে সরানো হলো সুব্রত চট্টোপাধ্যায়কে, এলেন অমিতাভ চক্রবর্তী

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...