Wednesday, June 24, 2026

চুঁচুড়ায় যুবক খুনে মেলেনি ধড়-মুণ্ড, ঘটনাস্থল পরিদর্শন হুমায়ুন কবীরের

Date:

Share post:

চুঁচুড়ার বিষ্ণু মাল খুনের ঘটনার পুনর্নিমাণ করবে চন্দননগর কমিশনারেটের পুলিশ। চুঁচুড়ার রায়বেড়ের বাসিন্দা পেশায় টোটো চালক বিষ্ণুর বাড়িতে যান পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ কমিশনার তথাগত বসুরা। পরিবারের সঙ্গে দেখা করে অপহরণ ও খুনের ঘটনায় দোষীকে শাস্তির প্রতিশ্রুতি দেন কমিশনার। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অনুমান ত্রিকোণ প্রেমের কারণেই বিষ্ণুকে খুন করেছেন বিশাল। নিজের প্রেমিকার সঙ্গে অন্য কারও সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি।

আরও পড়ুন : “গোটা হাওড়া জ্বলে যাবে”! অগ্নিগর্ভ বাগনানে গিয়ে উস্কানিমূলক মন্তব্য সৌমিত্র খাঁ’র

বিষ্ণুই যে বিশালের প্রেমিকার বর্তমান প্রেমিক সেটা নিশ্চিত করতেই বিশাল বিষ্ণুর ফোন থেকেই মেয়েটিকে ফোন করায়। অভিযোগ, মেয়েটি ফোনে বিষ্ণুর সঙ্গে কথা বলার পরেই বৈদ্যবাটি রেল গেটের কাছে তাঁকে একটি বাড়িতে নিয়ে খুন করেন বিশাল। বিষ্ণুর দেহের খন্ডিত অংশ পেলেও ধর ও মুণ্ডু এখনও না মেলায় খুনের পদ্ধতি নিয়ে ধন্ধে পুলিশ। তবে ডিএনএ পরীক্ষার হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : কোন রহস্য লুকিয়ে খবরের অন্দরে? প্রশ্ন নিয়ে হাজির ‘শিরোনাম’

ত্রিকোণ প্রেমের জেরে খুন হন চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল। দিল্লি রোডের ধারে একটি খালের পারে উদ্ধার হয় বিষ্ণুর টুকরো করা দেহ। বুধবার বৈদ্যবাটি খাল পাড় এলাকা ঘুরে দেখেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার জানান, এই নৃশংস ভাবে খুনের ঘটনায় ৪ জন গ্রেফতার হয়েছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...