Friday, March 13, 2026

“গোটা হাওড়া জ্বলে যাবে”! অগ্নিগর্ভ বাগনানে গিয়ে উস্কানিমূলক মন্তব্য সৌমিত্র খাঁ’র

Date:

Share post:

বিজেপি নেতা কিঙ্কর মাজির মৃত্যুর প্রতিবাদে বাগনানে চলছে ১২ ঘণ্টার বন্‌ধ। যদিও ওই বিজেপি নেতা করোনা আক্রান্ত ছিলেন বলেই দাবি করেছে পুলিশ। তা মানতে নারাজ গেরুয়া শিবির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার বাগনানে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মোতায়েন র‍্যাফ, জলকামানও।

আরও পড়ুন : অগ্নিগর্ভ বাগনান! গ্রেফতার ৬ বিজেপি নেতা, উদ্ধার তাজা বোমা

এদিকে এদিন বনধ চলাকালীন বোমা মজুত করে অশান্তি পাকানোর অভিযোগে বাগনানের রথতলা থেকে ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ধৃতদের বিরুদ্ধে কোভিড প্রোটোকল না মেনে বেআইনিভাবে জমায়েত করা, বোমা মজুত করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বনধের প্রতিবাদে পাল্টা মিছিল করে তৃণমূল।

আরও পড়ুন : প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বাগনানে ঢোকার মুখে রাজ্য বিজেপি যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-কে আটকে দেয় পুলিশ। কার্যত, রণক্ষেত্রের চেহারা নেয় বাগনান। আজ, বৃহস্পতিবার বিজেপি সমর্থকরা থানার গেটে বিক্ষোভ দেখায়। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালানো হয়। সামনে চলে আসেন স্থানীয় বিজেপির মহিলা মোর্চারাও। লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে পুলিশের সমস্ত গার্ডরেল। সম্পূর্ণ রাস্তায় যানচলাচল ব্যাহত হয়েছে। যত বেলা বাড়ছে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে এলাকায়। বনধ সফল করতে বদ্ধ পরিকর বিজেপি। এলাকা জুড়ে পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে।

সৌমিত্র খাঁ হুমকির সুরে বলেন, “এবার গোটা হাওড়া জ্বলে যাবে, আমাদের ছেলেদের গ্রেফতার করা হল কেন? ওদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। যারা প্রকৃত দোষী, প্রকাশ্যে
ঘুরছে তারা।”

spot_img

Related articles

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...