Friday, April 17, 2026

ঘরের মেয়ে লক্ষ্মী, দেবাশিস কন্যার পুজোর প্রসাদে এবার কোল ড্রিংক্স-চিপস

Date:

Share post:

করোনা আবহের মধ্যে আজ বাঙালির কোজাগরী লক্ষ্মী পূজা। সকাল থেকেই বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। ব্যতিক্রম হয়নি কলকাতা বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়িতেও। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর আয়োজন। প্রতিবারের মতো এবারও পুজোর আয়োজন করছেন তাঁর কন্যা দেবলীনা কুমার এবং তাঁর স্ত্রী।

বাড়ির পুজো নিয়ে দেবলীনা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মী পুজো হচ্ছে তাদের। তবে অন্যবারের মতো মহাসমারোহে ধুমধাম করে লক্ষ্মী পুজো করা হচ্ছে না। নিউ নরমালে পূজিত হচ্ছে লক্ষ্মী ঠাকুর। প্রতিবছর এই পুজোয় বাইরে থেকে অনেক লোকজনের সমাগম হতো। তা এবছর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এ বছর পুজোয় দুটো বৈশিষ্ট্য রয়েছে। দেবলীনার কথায়, এ বছর ফল-মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কোল ড্রিংস ও চিপস দিচ্ছেন মা’কে। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ হিসেবে আমরা যেসব খেয়ে থাকি তাই ঘরের মেয়ে হিসেবে লক্ষ্মী ঠাকুরকে এইসব জিনিস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- অভিনন্দনের মুক্তির ঘটনায় বিকৃত করা হচ্ছে সত্য, পাল্টা ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের

এর পাশাপাশি লক্ষ্মী দেবীর কাছে যে স্বস্তিক চিহ্ন দেওয়া হয় তার মধ্যে টাকার চিহ্ন তুলে ধরা হয়েছে। কারণ, হিসেবে তিনি জানিয়েছেন, যেহেতু লক্ষীদেবী ধনসম্পত্তির দেবী, তাঁর রূপ হিসেবে এই চিহ্ন আঁকা হয়েছে।

Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...