Wednesday, June 10, 2026

১ সেন্টিমিটারেরও কম পেন্সিলের শিসে কালীর মূর্তি গড়ে তাক লাগিয়েছেন সৌরভ

Date:

Share post:

নজিরবিহীন!

পেন্সিলের শিসে কালীর প্রতিকৃতি। ১ সেন্টিমিটারেরও ছোট শিসে মা কালীর প্রতিকৃতি বানিয়ে তাক লাগিয়ে দিলেন মানিকচকের মথুরাপুরের বাসিন্দা বছর কুড়ির সৌরভ মালাকার। কাজ এতটাই সুক্ষ্ম যে খালি চোখে দেখা অসম্ভব। কালীর প্রতিকৃতিটি দেখতে গেলে প্রয়োজন আতস কাচের।

১ সেন্টিমিটারের কম গ্রাফাইট শিসে এই প্রতিকৃতি তৈরি হয়েছে। এর আগেও ১.৬ সেন্টিমিটার গ্রাফাইট শিসের উপর মা দুর্গার প্রতিকৃতি বানিয়েছিলেন সৌরভ।এছাড়াও রাধাকৃষ্ণনের প্রতিকৃতি বানিয়েছিলেন ট্যাবলেট-এর উপর। সৌরভ জানান, “দীপাবলি প্রাক্কালে মা কালীর প্রতিকৃতি এটি বিশেষ উপহার। এটি তৈরি করতে মোট সময় লেগেছে দু’ঘন্টা। এটি বানাতে ব্যবহার করা হয়েছে ব্লেড ,সুচ, ছোট ছুরি।”

ছোটবেলা থেকেই চিত্রশিল্পী হওয়ার শখ সৌরভের। তাঁর দাদু পঞ্চানন মালাকারের হাত ধরেই এই শিল্পকলার শুরু। মাটির কাজের সঙ্গে সঙ্গে পেন্সিল, রং তুলির অন্যান্য কাজ করতে ভালোবাসেন সৌরভ। দাদু পঞ্চানন মালাকার মানিকচক থানার একজন প্রখ্যাত মৃৎশিল্প ও চিত্রশিল্পী। তাঁর পৌত্রের এমন সুদক্ষ কাজ দেখে তিনি বেজায় খুশি। মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ। ভবিষ্যতে আরও অন্য রকম কাজ করার ইচ্ছে প্রকাশ করে সে। সৌরভের এমন কাজ দেখে খুশি এলাকাবাসী।

আরও পড়ুন-যোগীরাজ্যে ১০ বছর ‘বন্দি’ শ্রমিক, অবশেষে বাড়ি ফিরলেন বাংলার প্রৌঢ়

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...