Wednesday, March 18, 2026

সরছেন? এসব গুজব শুনে অভ্যস্ত, সহাস্যে বললেন দিলীপ

Date:

Share post:

দিলীপ ঘোষকে কি সরানো হচ্ছে? সকাল থেকে একটি সর্বভারতীয় চ্যানেলের খবরে সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। খবর গিয়েছে খোদ রাজ্য সভাপতির কানেও। দলীয় বৈঠকের মাঝেই খোশ মেজাজে থাকা দিলীপের জবাব, এসব হাওয়ার খবর এর আগেও বহুবার হয়েছে। ফলে এসবে আমার কোনও উত্তেজনা তৈরি হয় না। এমন গুজব শুনে আমি অভ্যস্ত।

প্রশ্ন হচ্ছে, যারা রাজ্য দলের সাংগঠনিক সম্পাদক সরানোর খবর পান প্রেস রিলিজ থেকে, তাঁরা কোন বিজ্ঞানে রাজ্য সভাপতির অপসারণের খবর আগাম পেয়ে যান, সেটাই বিস্ময়ের বিজেপির অন্দরে।আসলে দলের মধ্যে মুকুল গোষ্ঠী, পরিযায়ী, দলবদলুরা সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণে হঠাৎই উৎসাহিত হয়ে পড়েছেন। এই সব তৃণমূলস্তরে যোগাযোগাবিহীন পরজীবীরা ক্ষমতা দখলের যে সম্ভাবনা তৈরি করেছে বিজেপি, তাকে সমূলে ধ্বংস করে তৃণমূলের সুবিধা করে দেওয়ার খেলায় নেমেছেন। এদের সঙ্গে যোগ দিয়েছেন অবাঙালি সর্বভারতীয় বিজেপি নেতারাও। এইসব নেতারা সকাল থেকে নানাজনকে এসব গুজবে ওড়া খবর পাঠাতে শুরু করেন। তাঁরা জানেন এ খবরের কোনও ভিত্তি না থাকলেও যত এই খবর ছড়াবে, তত চাপে থাকবেন দিলীপ। আর সেই ফাঁকে দলটার মাজা ভেঙে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করে নেবেন তাঁরা।

সকালের এই খবরের জেরে বিজেপি মহলেও চাপা বিরক্তি। দলের রাজ্যস্তরের এক শীর্ষস্থানীয় নেতা এই খবর শুনে বলেন, প্রথমেই বলি এই খবর ভিত্তিহীন। তবে যদির কথা হলো এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারা নিলে তা হবে আত্মঘাতী। বিজেপি কর্মীদের মনোবল ভেঙে খানখান হয়ে যাবে। আর সেই সঙ্গে তৃণমূলীকরণ হবে বিজেপির।

আরও পড়ুন-দিলীপ ঘোষকে সরাচ্ছে দিল্লি? টিভির খবরে চাঞ্চল্য

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...