Wednesday, June 24, 2026

বাবাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় ক্রাইম সিরিয়াল দেখল ছেলে

Date:

Share post:

বাবা বকেছিল। আর সেই রাগ-অপমান থেকেই বাবাকে খুন করল ১৭ বছরের নাবালক ছেলে। শুধু তা‌ই নয়, খুনের পর প্রমাণ লোপাটের জন্য একের পর এক ক্রাইম সিরিয়ালও দেখে অভিযুক্ত। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।

অবশেষে পুলিশের জালে “গুণধর” ছেলে। তাকে গ্রেফতার করে জেরা শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ২ মে নিজের বাবা মনোজ মিশ্রকে (৪২) খুন করে সে। বাবার একটাই “অপরাধ” তিনি তাঁর ছেলের ভুলের জন্য শাসন করেছিলেন। বকুনি দিয়েছিলেন।

পুলিশ ওই কিশোরের মোবাইল ফোন ঘেঁটে জানতে পারে, কম করে ১০০ বার ক্রাইম প্যাট্রল সিরিজের বিভিন্ন এপিসোড দেখেছিল সে। বাবার দেহ লোপাট এবং প্রমাণ সরানোর জন্যই অভিযুক্ত কিশোর এই সিরিয়ালগুলি দেখে বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন-মিথ্যাচার ফাঁস হতেই পুলওয়ামা নিয়ে নির্লজ্জ ইউটার্ন পাক মন্ত্রীর!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...