Monday, June 8, 2026

দিলীপ ঘোষকে সরাচ্ছে দিল্লি? টিভির খবরে চাঞ্চল্য

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরানো হচ্ছে দিলীপ ঘোষকে? আগামী ৫ নভেম্বর নতুন সভাপতি ঘোষিত হতে পারেন। একটি সর্বভারতীয় চ্যানেলে এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে। দিলীপবাবুর বিরোধী শিবির রীতিমত উল্লসিত। অন্যদিকে দিলীপবাবুরা খোঁজখবর নিচ্ছেন। এখনও কোনো পাক্কা খবর নেই তাঁদের কাছে।

তবে সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণ দিলীপশিবিরের কাছে ধাক্কা ছিলই। তবে দিল্লি দিলীপ ঘোষকেও সরালে তা বহুরকম জল ঘোলা করবে। সাধারণ কর্মীদের কাছে তাঁর দারুণ গ্রহণযোগ্যতা। নতুন সভাপতি কে হবেন, সেইসব নামও শোনা যাচ্ছে। সাংসদ স্বপন দাশগুপ্ত থেকে লকেট চট্টোপাধ্যায়, একাধিক নাম জল্পনায় আছে। রাজ্যের ক্ষমতাসীনগোষ্ঠী অবশ্য এই জল্পনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের কথায়, দিলীপ ঘোষ অপমানিত হলে ভোটে আত্মঘাতী ফল হবে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...