Monday, April 6, 2026

ফের উত্তপ্ত মল্লারপুর: বনধের মধ্যেই বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

মল্লারপুর থানার পুলিশ লকাপে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি ওই এলাকায় শনিবার বিজেপির ডাকে বনধ পালিত হচ্ছে।

মল্লারপুর থানায় অস্বাভাবিক মৃত্যু হয় শুভম মেহেনা নামে ১৪ বছর বয়সী এক নাবালকের। সেই ঘটনায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এদিন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর সংসদ সৌমিত্র খান উপস্থিত হন। তিনি ছাড়াও তাদের সংগঠনের জেলা নেতৃত্ব ছিলেন। স্থানীয় বিজেপি কার্যালয় থেকে তাদের বিক্ষোভ মিছিল এলাকায় বের হয়। মল্লারপুর থানা ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাঁদের। কিছুক্ষণ বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা পেয়ে সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে মল্লারপুর এলাকায় ডাকা বারো ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি বনধ সর্বাত্মক। বিজেপি নেতৃত্বের আরও দাবি, কলকাতার রাজপথে তথা সারা রাজ্য জুড়ে এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন করা হবে। ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। তবে শাসকদলের মধ্যে মল্লারপুরে বিজেপির ডাকা বনধের কোনও প্রভাবই পড়েনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...