Saturday, April 4, 2026

কখন কী করতে হয় জানেন, শোভন-বৈশাখী সচেতন রাজনীতিবিদ! তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

Date:

Share post:

ফের আলোচনায় শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। খাতায়-কলমে এখন তাঁরা বিজেপির “সম্পদ”! আবার গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতে তাঁদের দেখা মেলে না।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে সল্টলেকের EZCC-এ বিজেপির দুর্গাপুজোর উদ্বোধনের দিন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্নেহের কাননের জন্য পাঠিয়েছেন উপহার পাঠিছেন বলে জানা যায়। পাল্টা শোভনবাবুও নাকি মায়ের সমান দিদিকে শারদ উপহার পাঠিয়েছেন বলে শোনা যায়।

আসলে হচ্ছে টা কী?

শোভন চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা-চর্চা চলছেই। ষষ্ঠীর দিন তাঁকে তৃণমূলনেত্রীর উপহার পাঠানো এবং পাল্টা শোভনেরও দিদিকে উপহার দেওয়া, এসবের কী কোনও তাৎপর্য নেই, বাড়ছে গুঞ্জন। তবে কী ফের তৃণমূলেই ফিরছেন শোভন? উঠছে প্রশ্ন। যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে।

আরও পড়ুন: Big Breaking: মন্ত্রিত্ব ছাড়বেন কালীপুজোর পর, তৃণমূল ছাড়ার মুখেই শুভেন্দু

যদিও জল্পনার মাঝেই শোভন-বৈশাখীকে নিয়ে নিজেদের দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির স্পষ্ট বক্তব্য, “শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু’জনেই সচেতন মানুষ। কখন কী করতে হয় তা ওঁরা ভালোই জানেন। সব জেনেই ওঁরা রাজনীতিতে এসেছেন।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...