Saturday, June 13, 2026

জল্পনা তীব্র হচ্ছে, পূর্ব মেদিনীপুরে গিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

Date:

Share post:

বিবেকানন্দের উত্তরে রবীন্দ্রনাথ !

দিন কয়েক আগে দিঘায় এক অনুষ্ঠানে নাম না করে সম্ভবত নিজের দলকেই কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “একক শক্তি দিয়ে কোনও কাজ কেউ করতে পারেন না। স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি, আমি করা হল সর্বনাশের মূল।”

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা সফররত মন্ত্রী ফিরহাদ হাকিমকে শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে রবীন্দ্রনাথকে টেনে আনেন৷ এদিন নাম না করে শুভেন্দুকেই কটাক্ষ করে ফিরহাদের উত্তর, “পথ ভাবে আমি দেব, রথ ভাবে…..হাসেন অন্তর্যামী।’ ফিরহাদের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা, তাহলে কি শুভেন্দুকে ঝেড়ে ফেলার কাজ শুরু করে দিলো তৃণমূল? রাজনৈতিক মহলে জল্পনা, শুভেন্দু আর তৃণমূলের মধ্যে নিশ্চিতভাবেই বড় সমস্যা দেখা দিয়েছে, না হলে ফিরহাদের মুখে এই কথা কেন ? শুভেন্দু’র জেলায় দাঁড়িয়ে তাঁকেই এভাবে খোঁচা দেওয়ায় স্পষ্ট হয়েছে, দল যতই দাবি করুক পরিস্থিতি স্বাভাবিক, তা সত্যি নয়, দলের অন্দরে উত্তাপ বাড়ছে৷

রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। দলের কর্মসূচিতে ইদানিং তিনি নেই, অথচ অরাজনৈতিক মঞ্চে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগ দিচ্ছেন তিনি। এই সব অনুষ্ঠানে তৃণমূলের প্রতীক থাকছে না, থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

এই সব মিলিয়েই শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তীব্র হচ্ছে। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী ৫ নভেম্বর রাজ্য সফরে এসে মেদিনীপুরে বৈঠক করতে পারেন৷ এ ঘটনায় শুভেন্দুকে ঘিরে জল্পনা তীব্রতর হয়েছে৷

আরও পড়ুন- মল্লারপুর কাণ্ডে নয়া মোড়: নিজেদের মত থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন বাবা-মা

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...