Monday, April 6, 2026

মাদক মামলায় রেহাই মিলবে রিয়ার? শীর্ষ আদালতের রায়ের পর তুঙ্গে জল্পনা

Date:

Share post:

কোনও তদন্তকারী সংস্থাকে দেওয়া অভিযুক্তের সাক্ষ্য বা অন্য কারোর সাক্ষ্য বা বিবৃতি প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে না। এক্ষেত্রে একমাত্র পুলিশের দায়িত্বশীল অফিসারকে দেওয়া সাক্ষ্য বিবৃতিকে করা হবে। শুক্রবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকিবহল মহলের মতে, এই রায় সব থেকে বেশি প্রভাব পড়বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক মামলায়। কারণ, এতদিন পর্যন্ত যে কোনও মামলায় সাক্ষ্য বা বিবৃতির ভিত্তিতে তদন্ত করেছে এনসিবি।

এদিনের রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কে কী বলল সেই বয়ান আর গ্রাহ্য করা হবে না। তার বদলে ব্যাংকের লেনদেন বা সরাসরি প্রমাণ দাখিল করতে হবে তদন্তকারীদের। স্পষ্টতই, শীর্ষ আদালতের এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণ অভিনেতার মৃত্যুর পর মাদক মামলায় রিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা মূলত বিবৃতি ও সাক্ষ্যকে ভিত্তি করে। শীর্ষ আদালতের এই রায়ের পর অনেকেই মনে করছেন মাদক মামলা থেকে রেহাই পেতে পারেন রিয়া চক্রবর্তী।

সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান সুজিত সিনহা জানিয়েছেন, রাজস্ব গোয়েন্দা, আধা সামরিক, এনসিবি, শুল্ক, সশস্ত্র বাহিনী অফিসারদের নেওয়া সাক্ষ্যকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে না। তাঁরা আরও জানিয়েছেন, আটক ব্যক্তিকে পুলিশের দায়িত্বশীল অফিসারের হাতে তুলে দিতে হবে। একমাত্র পুলিশ অফিসারই অভিযুক্ত, সাক্ষীর বিবৃতি রেকর্ড করতে এবং মামলা করতে পারবেন। মামলার পর এনসিবি বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য সম্পর্কিত প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে।

আরও পড়ুন-সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...