Friday, May 15, 2026

চোখের মধ্যে কৃমির বাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

Date:

Share post:

কিছুদিন থেকেই চোখে অসম্ভব ব্যথা করছিল ৬০ বছরের বৃদ্ধের। চিনের সুঝৌ প্রদেশের বাসিন্দা ওয়ান প্রথমে অতটা গুরুত্ব দেননি। আয়নার সামনেই দাঁড়িয়ে যখন নিজেই পর্যবেক্ষণ করতেন, তখন তার মনে হতো চোখের ভেতর বেশ কিছু জিনিস যেন নড়াচড়া করছে। আস্তে আস্তে ব্যথা বাড়ায়, স্থানীয় হাসপাতালে যান তিনি। পরীক্ষার পর জানা যায়, তার চোখের ভেতর বাসা বেঁধেছে কৃমি।

 

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ! ফের লকডাউন ফ্রান্সে, বিশেষ কড়াকড়ি জার্মানিতে

পরীক্ষা করার পর চিকিৎসকরা সেই কৃমি বের করার উদ্যোগ নেন। অস্ত্রোপচার করে চোখ থেকে বের করা হয় প্রায় কুড়িটি জীবন্ত কৃমি। অপারেশন থিয়েটারে ওয়ানের অস্ত্রোপচারের গোটা প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করা হয়। যা ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ৬০ বছর বয়সী ওয়ানের ডান চোখের পাতার নীচ থেকে একে একে কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। এক এক করে কৃমি বের করে কাচের পাত্রে রাখা হচ্ছে। আর সেখানে কৃমিগুলো নড়াচড়া করছে।

 

চিনের সুঝৌ প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর চোখে অস্বস্তি হচ্ছিল। কয়েক দিন যেতেই অসম্ভব ব্যথা হওয়া শুরু হয়। চিকিৎসকদের ধারণা, কখনও কখনও পশুদের মাধ্যমেও মানুষের শরীরে কৃমি চলে আসে। আর ১৫-২০ দিনের মধ্যেই বংশ বিস্তার করে ফেলে। ওয়ানের সঙ্গে প্রথমবার কথা বলার সময়ই তাঁরা জানতে চান, তাঁর বাড়িতে কোনও পোষা প্রাণী রয়েছে কি না। ওয়ানের বাড়িতে কোনও পোষা প্রাণী না থাকলেও তিনি যেখানে ব্যায়াম করতে যান সেখানে কয়েকটি পশুর সঙ্গে অনেকটাই সময় কাটান।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...