Saturday, June 20, 2026

বেহাল অবস্থা রাস্তার, অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

দিনের পর দিন ধরে বেহাল দশা রাস্তার। তার জেরে খড়গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের শেরপুর থেকে কান্দি ব্লকের জিবন্তি পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

খড়গ্রাম ব্লকের চুরিগ্রামে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকারের অধীনে রাস্তা থাকলেও বর্তমানে খুব খারাপ অবস্থা। তৈরি হয়েছে বড় বড় খানা খন্দ। বর্তমানে গাড়ি চলাচলের জেরে রাস্তায় নিত্যদিন ধুলো হচ্ছে যার জেরে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। শনিবার সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হয়। পরে বাস মালিক ও লরি মালিকরা দু’বেলা করে জল দেওয়া প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন- চলে গেলেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জেমস বন্ড স্যর শন কনারি

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...