Saturday, April 4, 2026

বর্গি! দিলীপের আপ্তসহায়কের পোস্ট শেষে ডিলিট করতে হল

Date:

Share post:

আপ্তসহায়কের সোশ্যাল মিডিয়ার পোস্টে বেজায় মুশকিলে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। বিষয়টি এমন দিকে গড়ায় যে শেষে দিলীপের নির্দেশে সে পোস্ট ডিলিট করতে হয় আপ্তসহায়ক দেব সাহাকে।

কী লিখেছিলেন বিজেপি রাজ্য সভাপতির আপ্তসহায়ক? লিখেছিলেন, ‘বর্গি দেশের এক উজির পশ্চিমবঙ্গে বারবার আঘাত হানছে। ছড়িয়ে ছিটিয়ে সঙ্গে আছে কিছু পেয়াদা।’ সে নিয়ে শুক্রবার বিজেপিতে জোর আলোচনা, ক্ষোভ।

প্রশ্ন হঠাৎ কেন এই পোস্ট? নিশ্চিতভাবে সম্প্রতি রাজ্যে দলের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। অন্দরের খবর তাঁর ও রাজ্য সভাপতির রাজনৈতিক বোঝাপড়া ছিল যথেষ্টই। কিন্তু তাঁকে সরিয়ে দেওয়ায় দিলীপশিবির বিরোধীরা উৎসাহিত হয়ে পড়ে। রটে যায় এবার নাকি দিলীপের পালা। সে নিয়ে দিলীপ শিবির যার পর নাই যে ক্ষুব্ধ, তা বলার অপেক্ষা রাখে না। আর এই ক্ষোভের আঁচ গিয়ে পড়ে রাজ্য সভাপতির আপ্ত সহায়কের উপর। করেন এই পোস্ট। লক্ষ্য যে নব্য বিজেপি বা পরিযায়ী নেতারা, তা বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ বলছেন, আসলে বর্গি বলতে আসল লক্ষ্য করা হয়েছে কৈলাশ-মুকুল সহ পরিযায়ী নেতারা। যদিও এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, দেব ছোট ছেলে। রাজনীতিতে অপরিণত। এতো ভেবে কিছু লেখেনি। অনেকে ভুল ব্যাখ্যা করছে দেখে পোস্ট ডিলিট করতে বলেছি।

কিন্তু পোস্ট ডিলিটে গুঞ্জন থামার কোনও লক্ষ্যণ নেই।

আরও পড়ুন-প্রথম করোনা প্রতিষেধক পাবেন চা বলয়ের স্বাস্থ্যকর্মীরা, তালিকা পাঠানো হল স্বাস্থ্যদফতরে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...