Thursday, February 5, 2026

ওরা ছোটলোক! এবার আরও বিস্ফোরক শুভেন্দু সভা ডাকলেন ১০ই

Date:

Share post:

‘লড়াই’ আরও সুনির্দিষ্ট হতে চলেছে৷

এবার ‘বিশাল জন সমাবেশ’-এর ডাক দিলেন ‘ব্যক্তি’ শুভেন্দু অধিকারী৷

আগামী ১০ নভেম্বর ‘নন্দীগ্রামের সূর্যোদয়ের বর্ষপূর্তি’-তে নন্দীগ্রামের গোবিন্দচক হাইস্কুলের মাঠে সমাবেশের ডাক দিয়েছেন শুভেন্দু নিজেই৷ শনিবার নন্দীগ্রামে আয়োজিত এক অরাজনৈতিক বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী৷ এতদিন জেলায় জেলায় ভিড়ে ঠাসা নানা ধরনের কর্মসূচিতে হাজির থাকলেও এই প্রথম নিজেই সমাবেশের ডাক দিলেন তিনি৷ এই ঘোষণার পরমুহুর্ত থেকেই রাজনৈতিক মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ নানা জল্পনা তৈরি হচ্ছে৷ তাহলে কি ওইদিনই বড়সড় কোনও ঘোষণা করতে চলেছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী?

এদিনের বিজয়া সম্মিলনী’র মঞ্চে দাঁড়িয়ে
শুভেন্দু এদিন তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, “প্যারাস্যুটেও নামিনি, লিফটেও উঠিনি৷ সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে আজ এখানে এসেছি৷ আমাকে কিছু বলে কোনও লাভ হবে না৷” দু-দুবার রবীন্দ্রনাথকে সামনে রেখে নাম না করে কার্যত তৃণমূল কংগ্রেসকেই উদ্দেশ্য করে বলেছেন, “আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে”৷ বলেছেন, “চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির”৷
এবং এরপরই বলেছেন,
“ছোটলোকদের দিয়ে অনেক কথা বলানো হচ্ছে৷ ওরা ভাবছে আমি এসবের জবাব দিয়ে নিজেকে ওদের মতো ছোটলোকের স্তরে নিয়ে যাবো৷ আরে, কুকুর মানুষকে কামড়াতেই পারে, তা বলে কোনও মানুষ কুকুরের পায়ে কামড়াতে যায় নাকি ?”
রাজনৈতিক মহলের স্থির ধারনা, বাছাই করা এসব কথা তৃণমূলে উদ্দেশ্যেই বলেছেন তিনি৷

এদিন অনেক কথাই বলেছেন শুভেন্দু৷ সরাসরি তৃণমূলের নাম না করে এমন সব কথা বলেছেন, যা ইঙ্গিতপূর্ণ ৷ এক কথায়, শুভেন্দু অধিকারী এদিন বুঝিয়েছেন, দল-টল নয়, ব্যক্তি শুভেন্দুই মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন৷

এছাড়াও এদিন নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,

১) আমি করোনা আক্রান্ত হয়েছিলাম৷ সর্বস্তরের মানুষ আমার শারীরিক খবর নিয়েছেন৷ শুধু দু’জন আজও জানতে চাননি, আমি কেমন আছি৷ নাম এখন বলছি না৷ পরে বলবো৷

২) আমি বিয়ে করিনি শুধুই বৃহত্তর পরিবার গড়বো বলে৷ সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধাড়া অকৃতদার ছিলেন কোনও পিছুটান ছাড়াই যাতে মানুষের কাজ করতে পারেন, সেই কারনে৷ আমার কোনও পিছুটান নেই৷ আপনাদের সবাইকে নিয়ে আমার বৃহত্তর পরিবার৷ আপনারা আছেন, কে আমার কী করবে ?

৩) যে মানুষ অতীত ভুলে যায়, তাঁকে মাশুল দিতে হয়৷

৪) অনেক কিছু শুনছেন এখন৷ আমার মুখ থেকে না শুনলে বিশ্বাস করবেন না৷

৫) ১০ নভেম্বর ‘নন্দীগ্রামের সূর্যোদয়ের বর্ষপূর্তি’-তে নন্দীগ্রামের গোবিন্দচক হাইস্কুলের মাঠে সমাবেশ করছি৷ আপনারা প্রত্যেকে আসবেন৷

আরও পড়ুন-ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...