Tuesday, June 23, 2026

মাঝরাতে ভূতের দাপাদাপি রায়গঞ্জের রাজপথে

Date:

Share post:

ঘড়িতে তখন রাত ১২ টা বা ১টা। শুনশান রায়গঞ্জ শহরের রাজপথ। আচমকাই আলো ঝলমলে শুনশান রাজপথে একদল ভূতের দাপাদাপি। আবার সেই ভূতের দলই রাস্তায় দাঁড়িয়ে গানবাজনা ও নাচও করছেন। কিছু মানুষ যাঁরা তখনও রাস্তায় ভূত দেখে কিছুটা আতঙ্কিত। ভুল ভাঙল কিছুক্ষণ পর। যখন সেই ভূতের দলই তাঁদের হাতে তুলে দিলেন চকোলেট-সহ নানা উপহার। আসলে পশ্চিমী সংস্কৃতি মেনে রায়গঞ্জ শহরের একদল যুবক-যুবতী পালন করলেন “হ্যালোইন ডে “। জানালেন স্থানীয় বাসিন্দাদের আনন্দ দেওয়ার জন্যই ‘হ্যালোইন ডে পালন’। করোনা আবহে এবার রাস্তায় তেমন মানুষ না পাওয়া যাওয়ায় কিছুটা হলেও ফিকে হয়েছে এবারে তাদের এই মজা।

ভূতের নাম শুনে ভয় নয়। মানুষের মৃত্যুর পর তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা ও জীবিতদের আনন্দ দান করতে পশ্চিমী দেশগুলিতে ৩০ অক্টোবর রাত বারোটা বাজতেই শুরু হয় “হ্যালোইন ডে” উৎসব।গত পাঁচ বছর ধরে রায়গঞ্জ শহরের একদল যুবক যুবতী মুখে নানা রঙ মেখে ‘ভূত’ সেজে রাজপথে বেরিয়ে ‘হ্যালোইন ডে’ পালন করে৷ শুক্রবার রাত বারোটা বাজার পরই রায়গঞ্জ শহরের রাজপথে নেমে পড়ে তথাকথিত ভূতের দল। চলে গান, বাজনা, নাচও। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট সহ নানা উপহার।

তবে এবছর করোনা আবহ থাকায় এই ভূতের দল রাস্তায় সেভাবে দেখা পাননি পথচারীদের। ফলে অন্যান্যবারের তুলনায় কিছুটা হলে ফিকে হয়েছে হ্যালোইন ডে উৎসব।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...