Saturday, June 27, 2026

জরিমানা ৪২,৫০০ টাকা, পুলিশের হাতে স্কুটার তুলে দিলেন যুবক

Date:

Share post:

৩০ হাজারেরও কম টাকায় সেকেন্ডহ্যান্ড স্কুটার কিনেছিলেন ব্যাঙ্গালুরুর যুবক অরুণ কুমার। তবে দিনের-পর-দিন ট্রাফিক আইন ভাঙার কারণে ৭৭ টি মামলা চেপেছিল স্কুটারের ঘাড়ে। সবমিলিয়ে জরিমানা ছিল ৪২,৫০০ টাকা। হিসেব কষলে স্কুটারের দামের চেয়ে জরিমানার অংক বেড়ে গিয়েছিল অনেকটাই। ফলস্বরূপ জরিমানা থেকে রেহাই পেতে নিজের স্কুটার পুলিশের হাতে তুলে দিলেন ব্যাঙ্গালুরুর ওই যুবক।

জানা গিয়েছে, সম্প্রতি হেলমেট না পরার কারনে ব্যাঙ্গালুরুর মাডিভালা ট্রাফিক পুলিশ আটক করে অরুণকে। এরপর জরিমানা কাটতে গিয়ে দেখা যায় স্কুটারটির উপর এক নয় একাধিক মামলা রয়েছে নতুন পুরানো মিলিয়ে। যে তালিকা রয়েছে অবৈধ নম্বর প্লেট সিগন্যাল ভাঙা দুজন আরোহীকে নিয়ে গাড়ি চালানো সহ আরও অনেক কিছু। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৭৭ টি। সমস্ত মামলার জরিমানা যোগ করে জানা যায় অংকটা ৪২ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন:সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে দ্বিপাক্ষিক চুক্তির প্রতি চিনকে শ্রদ্ধাশীল হতে হবে : এস জয়শঙ্কর

তবেই বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতে একেবারেই রাজি ছিলেন না অরুন কুমার। তিরিশ হাজারের কম দামে কেনা স্কুটারের জন্য কে আর ৪২ হাজার ৫০০ টাকা খরচ করবে? অতঃপর জরিমানার পরিবর্তে পুলিশকে নিজের স্কুটারটাই দিয়ে দেন ওই যুবক। পুলিশ অবশ্য নিয়ম মেনে জানিয়ে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানার টাকা শোধ না করলে নিলামে তোলা হবে বাজেয়াপ্ত স্কুটারটি। অরুণ অবশ্য ৪২ হাজার টাকায় নতুন স্কুটার কেনার পরিকল্পনাতে রয়েছেন। যদিও এবার জরিমানার ফাঁদ কাটিয়ে সতর্ক ভাবে গাড়ি চালানোর দিকেই নজর দিচ্ছেন ওই যুবক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...