Monday, April 6, 2026

মধ্যযুগীয় পোশাক পরে কানাডায় তলোয়ার নিয়ে হামলা, মৃত ২

Date:

Share post:

ফ্রান্সের গির্জায় তিনজনকে গলা কেটে খুনের রেশ এখনও কাটেনি । এবার কানাডায় হামলা আততায়ীর ।হ্যালোউইনের রাতে কানাডার কিউবেক সিটিতে তলোয়ার নিয়ে হামলা চালায় ওই আততায়ী। কানাডার ঐতিহাসিক শহর ওল্ড কিউবেক। রবিবারের এই হামলায় নিহত হয়েছেন ২ জন। গুরুতর আহত হয়েছেন ৫ জন। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে।
কিউবেক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছে ওই হামলার ঘটনা ঘটে।এলাকাটি যথেষ্ট  জনবহুল । হঠাৎই ওই এলাকায় মধ্যযুগীয় ধাঁচের পোশাক পরা এক যুবক নির্বিচারে তলোয়ার চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয়েছে ২ জনের। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে। তবে কেন ওই ব্যক্তি হামলা চালাল, কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা এখনও স্পষ্ট নয়।
কিউবেক পুলিশের মুখপাত্র এতিয়েঁ ডোয়োন জানিয়েছেন, কানাডার সম্প্রচার মন্ত্রকের ভিডিও ফুটেজের প্রমাণ নিয়ে ওই আততায়ীর খোঁজ শুরু হয়। রবিবারই তাকে গ্রেফতার করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...