Saturday, March 14, 2026

ঘুরে বেড়ানো আর সাংবাদিক বৈঠক করা রাজ্যপালের কাজ নয়, কটাক্ষ সুজনের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদটি অপ্রয়োজনীয়। এই সাংবিধানিক পদটিকে এ রাজ্যে মর্যাদা দিচ্ছেন না বর্তমান রাজ্যপাল। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার বারাসতে বামেদের পরিচালিত ন্যায্যমূল্যে সব্জি বাজারে এসে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবং একইসঙ্গে রাজ্যপালের কার্যকালেপের কড়া সমালোচনা করেন বাম বিধায়ক।

আরও পড়ুন : সঙ্কটমুক্ত নন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য রক্তদানের আহ্বান আর্টিস্ট ফোরামের

তিনি বলেন, রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ, কিন্তু এই রাজ্যপাল এই পদটির বাইরে এসে কাজ করতে দেখা যাচ্ছে। পূর্বের রাজ্যপালকেও শাসক দল ব্যবহার করতো, শাসক দলের মঞ্চেও দেখা গেছে রাজ্যপালকে।রাজ্যপালের কাজ, তাঁর কোনও কথা থাকলে সংবিধান মেনে তিনি তা দিল্লিকে জানান। বারাবার সাংবাদিক সম্মেলনে করে ঘুরে বেড়ানো রাজ্যপালের কাজ হতে পারে না।

এখানেই শেষ নয়, সুর চড়িয়ে সুজনবাবু বলেন, রাজ্যপাল পদটি রাজনৈতিক অংশীদার হোক, এটা কখনই ঠিক হবে না। কিন্তু সেটাই হচ্ছে। ফলে এই রাজ্যে এই পদটি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা।

উল্লেখ্য, জগদীপ ধনকড় বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলই রাজ্যপালের কার্যকলাপ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষক-ছাত্র-শিক্ষাক্ষেত্র বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপাল গৈরিকিকরণ করছেন বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : Shuvendu Update: শুভেন্দু ভালো ছেলে, মমতার পাশেই থাকব: সাধন পাণ্ডে

টুইট থেকে শুরু করে প্রেস কনফারেন্স, রাজ্যপালের অতিসক্রিয়তা বারেবারে বিতর্ক তৈরি করেছে। কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারের শাসক দলের মুখপাত্রের কাজ করছেন রাজ্যপাল, এমনও অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি একমাসের উত্তরবঙ্গে আছেন। সেখানেও সাংবাদিক বৈঠক করে বিতর্কের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকড়।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...