Wednesday, June 24, 2026

সুরাপ্রেমীদের দুঃখ দিয়ে রাজ্যে আজ থেকে দাম বাড়ল মদের

Date:

Share post:

ঘোষণা করা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্যে ফের বাড়লো মদের দাম। রবিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ সুরাপ্রেমীদের। জানা গিয়েছে, এখন মোট ২২টি ধাপে নতুন দাম ধার্য করা হয়েছে। মদের ব্র্যান্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ২২টি ধাপ।

প্রসঙ্গত, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গোটা দেশে লকডাউন চলাকালীন মদের উপর ৩০ শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার। তার জেরে ব্যাপক ধাক্কা খেয়েছিল রাজ্যের মদ ব্যবসা। এরপর ফের এই দাম বৃদ্ধি। তবে এবার মদের দাম বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র বিদেশি ব্র্যান্ডের ওপর। রাজ্য সরকার নতুন হারে যে দাম নির্ধারণ করেছে, তাতে ভারতে উৎপাদিত মদের দাম ২৫ থেকে ৩০ শতাংশ দাম বেড়েছে। তবে ছোট ১৮০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রে দাম তেমন পরিবর্তন হচ্ছে না। নতুন বর্ধিত দামের সবথেকে বেশি প্রভাব পড়বে বড় বোতলে। শনিবার পর্যন্ত ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ছিল ৬৭০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৯৮০ টাকা। ফলে দামের বৃদ্ধি যে অনেকটাই হয়েছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: জরিমানা ৪২,৫০০ টাকা, পুলিশের হাতে স্কুটার তুলে দিলেন যুবক

দিকে এই দাম বৃদ্ধিতে কার্যত হতাশ শহরের ব্যবসায়ীরা। চলতি বছর করণা মহামারীর কারণে মার্চ-এপ্রিল মাসে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে মদের ব্যবসা। বর্তমানে উৎসবের মরশুম। এই সময় রাজ্যে মদের চাহিদা থাকে তুঙ্গে। এমন পরিস্থিতিতে নতুন করে ফের মদের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা ক্রেতারা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...