Friday, June 5, 2026

রিষড়ায় অবরোধ উঠলেও, বিক্ষোভ অব্যাহত বৈদ্যবাটিতে

Date:

Share post:

রিষড়ায় অবরোধ উঠে গেলও,সন্ধের পরেও বিক্ষোভ অব্যাহত বৈদ্যবাটি স্টেশনে। লোকাল ট্রেন চালু করার দাবিতে সোমবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে অবরোধ বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।এদিন সন্ধের পরেও সেই অবরোধ বিক্ষোভ অব্যাহত রয়েছে বৈদ্যবাটি স্টেশনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৈরি রয়েছে রেল পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের সঙ্গে বিমাতার মতো আচরণ করছেন ধনকড়: কল্যাণ

তবে সন্ধে পর্যন্ত রিষড়া স্টেশনে অবরোধ বিক্ষোভ চলার পর রেল পুলিশের কথায় রিষড়া স্টেশনে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এদিন নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কবে থেকে ট্রেন লোকাল ট্রেন চলবে সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। এ বিষয়ে 5 নভেম্বর বৈঠকে বসবে দুপক্ষ। দ্রুত ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে স্টেশনগুলিতে বিক্ষোভ যাতে আর না বাড়তে পারে সেদিকে নজর রাখছে রেল পুলিশ।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...